Sunday, May 31, 2026

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

Date:

Share post:

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, নববর্ষে আরও বাড়বে তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি চরমে উঠেছে। আজ কলকাতায় (Kolkata Temperature) দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৬ ডিগ্রির আশেপাশে। বাংলা নববর্ষের দিন উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়াবিদদের।

চৈত্রের শেষ লগ্নে বৈশাখী দাবদাহ ভোগ করতে হচ্ছে বঙ্গবাসীকে। আগামী কয়েক দিন ধরে চলবে তাপপ্রবাহ (Heatwave alert)। গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাত হয়নি। ফলে গরম আরও বেড়েছে। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯ আর সর্বনিম্ন প্রায় ৩৬ শতাংশ। যার জেরে দিনের বেলা গরমের সঙ্গে আর্দ্রতার অস্বস্তিও থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ কোথাও ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী দু-তিনদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরের (North Bengal) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...