Saturday, June 13, 2026

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

Date:

Share post:

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে (BJP) দেওয়ার অভিযোগ উঠলো বিএলও-এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জের মাড়াইকুড়া এলাকায়। এই নিয়ে বচসার জেরে আতঙ্কে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের স্ত্রীর। খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা।

যেখানে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভোট দেওয়ার জন্য একজন সহকারী রাখার নিয়ম আছে। সেখানে স্বয়ং বিএলও-এর বিরুদ্ধে জোর করে এক দৃষ্টিহীনের ভোট বিজেপিতে দেওয়ার অভিযোগ। বিএলও-এর নাম অরূপ শূর। এদিন ৮৫-ঊর্ধ্ব এক বৃদ্ধের বাড়িতে পোস্টাল ব্যালটে ভোট নিতে যান অরূপ। অভিযোগ, ভোট দেওয়ার সময় ঘরে কাউকে থাকতে দেওয়া হয়নি। বাড়ির লোকের সামনে ভোট দেওয়ার কথা বলা হলে, বৃদ্ধের ছেলেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। বৃদ্ধ তাঁর পছন্দের পার্টিকে ভোট দিতে চাইলে জোর করে পদ্মে ভোট দেওয়ান অরূপ। যা নিয়ে বিএলও ও ওই বৃদ্ধের মধ্যে তুমুল বচসা শুরু হয়। যার জেরে আতংকিত হয়ে পড়েন বৃদ্ধের স্ত্রী। অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আরও পড়ুন: কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

এরপরেই ওই বিএলও-কে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। জানা গিয়েছে, বিএলও অরূপ শূরের বিরুদ্ধে SIR-এ এলাকার একাধিক লোকের নাম কাটানোর অভিযোগ আছে। এছাড়াও, ভোটার লিস্টে বিচারাধীন অনেক ব্যক্তির নামও তিনি কাটিয়েছেন বলে অভিযোগ তুলেছে স্থানীয়রা।

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...