Saturday, June 13, 2026

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল অনিয়ম। রবিবার সারাদিন খাওয়া-দাওয়া সেভাবে হয়নি আর ঠান্ডা লাগার সমস্যাতেও ভুগছিলেন সোহেল। তারমধ্যেই গরমে অস্থির হয়ে পড়েছিলেন তিনি। আরামের জন্য খেয়ে ফেলেছিলেন দুধ-চা। হঠাৎ করেই তারপর থেকে শরীরে অস্বস্তি শুরু হয়। সোহেলের পরিবার সূত্রে খবর, দুধ-চা খাওয়ার পরে খুব খিদে পেয়ে যাওয়ায় রোল খেয়েছিলেন তিনি। রাতে ইউসুফ পাঠান এসেছিলেন ওঁর স্ত্রীকে নিয়ে। ওঁদের নিয়ে এক বাঙালি রেস্তরাঁয় যাওয়া হয়। সেখানে সোহেল লুচি আর পাঁঠার মাংস খাবার পরেই শুরু হয় অসহ্য পেটে ব্যথা। আরও পড়ুন: বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

এদিন রাত থেকে হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন সোহেল। ইঞ্জেকশন দেওয়া হলেও বিশেষ কোনও লাভ হয়নি। পরিস্থিতি খারাপ হওয়ায় রাতের দিকে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। আপাতত অভিনেতার পেটব্যথা অনেকটাই কমেছে, স্যালাইন চলছে। অসুস্থতার খবর পেয়ে বান্ধবী তিয়াসা লেপচাও হাসপাতালে পৌঁছে যান। হাসপাতাল সূত্রে খবর, এমনিতেই অভিনেতার ফ্যাটি লিভারের সমস্যা আছে। তারমধ্যে এই ধরণের অনিয়ম হওয়ার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে পরিবারের সবাই খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন তবে সোমবার চিকিৎসকদের সঙ্গে কথা বলে এখন নিশ্চিন্ত অনেকটাই। তবে আবার তিনি কবে প্রচারে নামতে পারবেন এই নিয়ে কোন কথা জানা যায়নি।

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...