Sunday, June 14, 2026

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

Date:

Share post:

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম হল না। দলীয় প্রার্থী ডাঃ অনুপ মণ্ডলের সমর্থনে এদিন তামলিবাঁধ স্টেডিয়াম থেকে হিন্দু হাইস্কুল পর্যন্ত পদযাত্রা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। সোমবার একের পর এক জনসভার পরে বাঁকুড়ার পদযাত্রায় জনস্রোত। মমতাকে একঝলক দেখতে, তাঁর সঙ্গে হাত মেলাতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়।

বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন ডাঃ অনুপ মণ্ডল (Anup Mandal)। তাঁর সমর্থনে এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ পদযাত্রায় করেন পদযাত্রা ঘিরে উৎসাহী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো ছিল। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু মানুষ মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং তৃণমূল প্রার্থীর সমর্থনে স্লোগান দেন।

তৃণমূল সভানেত্রীকে একঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে ভিড় জমায় সাধারণ মানুষ। পদযাত্রার পথে বহু মানুষের সঙ্গে হাত মেলাতে দেখা যায় তাঁকে। কোথাও আবার হাসিমুখে অভিবাদন গ্রহণ করেন এবং সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন মুখ্যমন্ত্রী।

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...