Sunday, June 14, 2026

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ প্রস্তুত করার জন্য নজিরবিহীন পদক্ষেপের পথে দেশের শীর্ষ আদালত। বৈধ ভোটারদের (valid voter) ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে অ্যাপালেট ট্রাইবুনালে (Appellate Tribunal) নিষ্পত্তির পর কী হবে ভোটারদের, তা নিয়েই দোলাচলে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির বেঞ্চ। সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশের নির্দেশ দিয়ে কি নজিরবিহীন নির্দেশের পথে যাবে সুপ্রিম কোর্ট, তা নিয়েই পর্যালোচনায় প্রধান বিচারপতি বেঞ্চ।

সোমবারের এসআইআর (SIR) শুনানিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির তরফে জানানো হয়, ১১ এপ্রিল পর্যন্ত ৩৪ লক্ষ আবেদন (appeal) জমা পড়েছে। সেক্ষেত্রে যাদের নাম বাদ পড়েছে তাদের সরাসরি ভোটদানের অধিকার দেওয়া যেতে পারে না বলে নির্দেশ প্রধান বিচারপতি সূর্য কান্তর (CJI Surya Kant)। তাঁদের অ্যাপালেট ট্রাইবুনালের (Appellate Tribunal) পথেই যেতে হবে।

সেক্ষেত্রে ট্রাইবুনালে যাঁদের মামলার শুনানি হয়ে যাবে তাঁদের কি হবে? যদি ট্রাইবুনালের বিচারে কোনও ভোটার ন্যায্য ভোটার বলে বিবেচিত হন তাঁরা কি ভোটার তালিকায় সংযুক্ত হতে পারবেন? আসন্ন নির্বাচনে কী তাঁরা ভোট দিতে পারবেন? সোমবারের শুনানিতে এই প্রশ্নেই চিন্তায় পড়ে যায় প্রধান বিচারপতির বেঞ্চ। কারণ ইতিমধ্যেই দুটি দফার নির্বাচনের ভোটার তালিকা ফ্রিজ (freeze) হয়ে গিয়েছে। প্রশ্ন ওঠে একদিকে, যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের নাম তোলার জন্য নতুন করে আবেদন হয়েছে। আবার অন্যদিকে যাঁদের নাম উঠেছে তাঁদের বৈধতা বাতিলের আবেদন হয়েছে।

ট্রাইবুনাল সব ধরনের আবেদনের শুনানি করবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত জানাবে, সোমবারের শুনানিতে জানায় সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে আগেই বিচারপতি জয়মাল্য বাগচি পর্যবেক্ষণে জানিয়েছিলেন ভোটদানের অধিকার সাংবিধানিক অধিকারের বাইরেও আবেগের অধিকার। সেক্ষেত্রে জানানো হয় ৯ এপ্রিল পর্যন্ত অ্যাডজুডিকেশন মামলার (adjudication case) যে নিষ্পত্তি হয়েছে, ও ভোটার তালিকায় যাঁরা জায়গা পেয়েছেন তাঁরা ২৩ এপ্রিল ভোট দিতে পারবেন।

আরও পড়ুন : কোনও রাজ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি নেই, বাংলায় কেন: শুনানিতে চিন্তায় সুপ্রিম কোর্ট

সেখানেই প্রশ্ন ওঠে, বাকিদের কী হবে? বিচারপতি জয়মাল্য বাগচি পর্যবেক্ষণে জানান, ট্রাইবুনাল যে ব্যক্তিদের ভোটাধিকার দেবে তাঁদের নাম ভোটার তালিকায় তোলার প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করতে পারে সুপ্রিম কোর্ট। এই ধারা অনুযায়ী, যে কোনও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের নিয়মের উপর গিয়ে ক্ষমতা প্রয়োগকরতে পারে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে সেক্ষেত্রে ট্রাইবুনালের আধিকারিকদের উপর যেন কোনও চাপ প্রয়োগ না হয়, তা বজায় রাখার জন্য তৎপর সুপ্রিম কোর্ট, জানান প্রধান বিচারপতি সূর্য কান্ত। বাংলার বৈধ ভোটারদের ভোটার তালিকায় সংযুক্ত করার জন্য সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া যায় কি না, তা নিয়ে পর্যালোচনা করে পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত জানাবে দেশের শীর্ষ আদালত।

Related articles

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...