Sunday, June 14, 2026

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

Date:

Share post:

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর মাত্র ৬০ দিন বাকি, তার আগেই রেকর্ড পুরস্কারমূল্য ঘোষণা করল আইসিসি(ICC)।

এবারের টুর্নামেন্টের মোট পুরস্কারমূল্য রাখা হয়েছে ৮,৭৬৪,৬১৫ মার্কিন ডলার, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার, রানার্স দল ১১ লক্ষ ৭০ হাজার ডলার এবং সেমিফাইনালে হারা দুই দল পাবে ৬ লক্ষ ৭৫ হাজার ডলার করে। গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্যও থাকবে ৩১,১৫৪ ডলার পুরস্কার, আর অংশ নেওয়া সব ১২টি দলই অন্তত ২ লক্ষ ৪৭ হাজার ৫০০ ডলার নিশ্চিতভাবে পাবে।

শুধু পুরস্কার নয়, প্রতিযোগিতার পরিধিও বাড়ানো হয়েছে। প্রথমবারের মতো ১০ দলের বদলে ১২টি দল অংশ নেবে এই বিশ্বকাপে। মহিলাদের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানো, নতুন দলকে সুযোগ দেওয়া এবং প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলতেই আইসিসির এই উদ্যোগ বলে মনে করছে ক্রিকেট মহল।

পুরস্কারমূল্যের (prize money)দিক থেকেও বড় চমক দিতে চলেছে এই বছরের বিশ্বকাপ। এই প্রসঙ্গে সঞ্জয় গুপ্ত (Sanjog Gupta) জানান, মহিলাদের ক্রিকেট দ্রুত জনপ্রিয় হচ্ছে, বিনিয়োগ ও সুযোগ বাড়ছে, আর সেই কারণেই এই বাড়তি পুরস্কারমূল্য। আইসিসি মনে করছে, এই বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকসংখ্যা ও প্রভাবের দিক থেকেও নতুন মাইলফলক গড়বে।

সোমবার থেকে শুরু হল আইসিসি ট্রফি ট্যুর। যাত্রা শুরু হবে ঐতিহ্যবাহী লর্ডস থেকে। এরপর সেই ট্রফি ঘুরবে নেদারল্যান্ডস (Netherlands), আয়ারল্যান্ড (Ireland) এবং স্কটল্যান্ডে (Scotland)। মে মাস জুড়ে ইংল্যান্ডের বিভিন্ন শহরেও ট্রফি প্রদর্শন করা হবে। ১২ জুন বিশ্বকাপ শুরুর আগে এই ট্রফি সফর ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করছে আয়োজকরা।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...