Sunday, June 14, 2026

IPL:’টাইগার জিন্টা হ্যায়’! প্রীতির দলের জয়ে চর্চায় সলমনের পোস্ট ঘিরে জোর চর্চা

Date:

Share post:

ঠিক এক যুগ আগের কথা। সালটা ২০১৪। সোশ্যাল মিডিয়ায় করেই সলমন খান (Salman Khan) প্রশ্ন ছুঁড়েছিলেন, “জিন্টার টিম কি জিতেছে?” ভাইজানের সেই ভাইরাল টুইট আজও নেটদুনিয়ার অন্যতম প্রিয় মিম। এক দশক পেরিয়ে সেই প্রশ্নের উত্তর যেন নিজেই দিলেন সলমন খান(Salman Khan)। পাঞ্জাব কিংসের সাম্প্রতিক জয়ে প্রীতি জিন্টাকে শুভেচ্ছা জানিয়ে ভাইজানের টুইট আসতেই হইচই পড়ে গেছে নেটপাড়ায়। ভক্তদের দাবি, এটিই বছরের সবথেকে বড় ‘সিক্যুয়েল’।

গত ১১ এপ্রিল পাঞ্জাব কিংস হারায় সানরাইজার্স হায়দরাবাদ-কে। ম্যাচের দু’দিন পর সলমন লেখেন, “অভিনন্দন জিন্টা … দল খুব ভালো খেলছে।” এই পোস্ট সামনে আসতেই নেটিজেনরা পুরনো কাসুন্দি ঘাটতে শুরু করেন। মুহূর্তের মধ্যে ২০১৪ সালের সেই ‘আইকনিক’ টুইটের স্ক্রিনশট শেয়ার করে মজাদার সব মন্তব্য করতে থাকেন ভক্তরা।

কেউ লিখেছে, ‘টাইগার টাইগার জিন্দা হ্যায়’ নয়, আসল ব্লকবাস্টার ‘টাইগার জিন্টা হ্যায়’! আবার কেউ বলেছে, “টাইগারের চিন্তা শুধু জিন্টাকে নিয়েই!” কেউ আবার এই ঘটনাকে “১২ বছরের লেট সিক্যুয়েল” বলেও ঠাট্টা করেছে।

ক্রিকেটের দিক থেকেও ম্যাচটা ছিল জমজমাট। পাঞ্জাবের হয়ে অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন ৬৯ রান, প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং যথাক্রমে ৫৭ ও ৫১ রানের ইনিংস খেলেন। সেই জোরেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।

এদিকে বাস্তব জীবনে সলমন ও প্রীতির বন্ধুত্ব দীর্ঘদিনের। ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘হর দিল জো প্যায়ার করেগা’, ‘জানে-মন’ বা ‘হিরোস’-এর মতো ছবিতে এই জুটিকে মানুষ পছন্দ করেছেন। মজার বিষয় হলো, দুজনেই এখন নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...