Wednesday, April 15, 2026

স্বাগত ১৪৩৩: কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, বাংলা নববর্ষের সকালে পুজো দেওয়ার লম্বা লাইন

Date:

Share post:

১৪৩২-কে বিদায় জানিয়ে ১৪৩৩ পথ চলা শুরু করল। নতুন বাংলা বছরের সকাল থেকে লক্ষ্মী- গণেশ নিয়ে হালখাতা পুজো করাতে ভিড় বিভিন্ন মন্দিরে। কালীঘাট (Kalighat Temple) থেকে দক্ষিণেশ্বর মন্দির (Dakshineswar Temple) সর্বত্রই লম্বা লাইন। একই ছবি লেক কালীবাড়ি থেকে টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরে।বছরের প্রথম দিনে পুণ্যস্নানের জন্য গঙ্গার ঘাট গুলোতেও সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় নববর্ষ (Bengali New Year) উপলক্ষে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। আজ বাংলা দিবসও বটে। এই উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে সকালে রবীন্দ্র সদনে ‘শুভ নববর্ষ বরণ’ অনুষ্ঠানে খ্যাতনামা শিল্পীদের সাংস্কৃতিক নিবেদন পরিবেশিত হবে। দিনভর বঙ্গজুড়ে নববর্ষ উদযাপন চলবে।

বছরের পয়লা দিনে পুজো দিয়ে সারা বছর ভালো থাকার প্রার্থনা করেন সকলেই। কেউ কেউ আবার শুভ কাজের জন্য এই দিনটিকে বেছে নেন। পঞ্জিকা অনুসারে বুধবার অমৃতযোগ রয়েছে সকাল ৭টা ১ মিনিটে মধ্যে। পুনরায়, ৯টা ৩২ মিনিট থেকে ১১টা ১২ মিনিটের মধ্যে এবং বিকেলে ৩টে ২৩ মিনিট গতে ৫টা ৩ মিনিটের মধ্যে। মাহেন্দ্রযোগ রয়েছে দুপুর ১টা ৪২ মিনিট থেকে ৩টে ২৩ মিনিটের মধ্যে এবং রাত ৮টা ৫৬ মিনিট থেকে ১০টা ২৮ মিনিটের মধ্যে।

Related articles

নিজের লেখা গান পোস্ট করে নববর্ষের শুভেচ্ছা মমতার

১৪৩২-কে বিদায় জানিয়ে এল নতুন বছর ১৪৩৩। নববর্ষ (Bengali new year day)উপলক্ষ্যে নিজের লেখা ও সুর করা গানে...

গণতান্ত্রিক উপায়ে অত্যাচারের বদলা নেবে বাংলা, নববর্ষে সম্প্রীতির বার্তা দিয়ে কেন্দ্রকে নিশানা মমতার 

পায়ে পায়ে ১৪৩৩! নববর্ষের সকালে ভিডিয়োবার্তায় শুভেচ্ছাবার্তার পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।...

নববর্ষে ভোট প্রচারে উত্তরে মমতা, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কর্মসূচি অভিষেকের

বাংলার নববর্ষের প্রথম দিনে নির্বাচনী প্রচারে উত্তরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চৈত্র সংক্রান্তিতে রাজ্যবাসীর মঙ্গল কামনায় কালীঘাট...

টার্মিনাল থেকে রান্নাঘর পর্যন্ত: দেশজুড়ে LPG সরবরাহের নেটওয়ার্ক বাড়াচ্ছে HPCL

বাজারে চাহিদা বেশি। তাও হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) তার এলপিজি সরবরাহ এবং দেশজুড়ে সিলিন্ডারের পৌঁছনো নিশ্চিত করছে। ২০২৬...