Friday, April 17, 2026

বৈশাখী সূচনায় বৃষ্টির পূর্বাভাস, বুধে ভিজবে পশ্চিমের জেলা!

Date:

Share post:

গরমের তীব্র দাবদাহের মাঝে নববর্ষে (Bengali New Year Day) সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) । ১৪৩৩ -এর প্রথম দিনেই বৃষ্টির (Rain ) সম্ভাবনা দক্ষিণবঙ্গে! আজ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে আজ থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে। যদিও তাতে তাপমাত্রার বড়সড় হেরফের হওয়ার সম্ভাবনা কম। পশ্চিমের জেলায় উষ্ণতা পৌঁছে যেতে পারে চল্লিশ ডিগ্রিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

কবে কোথায় বৃষ্টি, জেনে নিন একঝলকে-

  • বুধ ও বৃহস্পতিবার- পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।
  • শুক্রবার- বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে।

 

Related articles

ISL: আবেগ কি দিকভ্রান্ত? ইস্টবেঙ্গলের বিতর্কিত টিফো নিয়ে সরব বাগান সভাপতি

বিতর্কের রেশ যেন কিছুতেই কাটছে না ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু ম্যাচে। রেফারিং নিয়ে আগুনে বিতর্কের মধ্যেই জড়িয়ে গেল মোহনবাগানও(Mohun Bagan)। সৌজন্যে...

মোদিকে তিন ‘বুলেট’ মমতার, হিমন্তকেও দাগলেন তোপ

'যে ক’দিন আছেন দয়া করে মিথ্যা কথা কম বলুন।' শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভায় প্রধানমন্ত্রীকে তোপ দলনেত্রী মমতা...

IPL: গিলদের ডেরায় জয়ের জন্য দলে বদল! জেনে নিন নাইটদের সম্ভাব্য একাদশ

(IPL) আইপিএলে কাঙ্খিত সেই জয়ের খোঁজে আজ আহমেদাবাদে নামতে চলেছে কেকেআর(KKR)। প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। প্লে অফের দৌড়ে টিকে...

অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগে না, হাইকোর্টে ধাক্কা কমিশনের

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কাছে জোর থাকা খেলো নির্বাচন কমিশন (Election Commission)। আসন্ন নির্বাচনে প্রিসাইডিং অফিসার পদে...