Friday, June 19, 2026

১৮০ কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার যুবক

Date:

Share post:

১৮০ জন কিশোরীকে যৌন নির্যাতনের (Sexual Abuse Case) অভিযোগে গ্রেফতার যুবক(Mumbai Crime)। ধৃত যুবকের নাম মহম্মদ আয়াজ ওরফে তানভীর। মহিলাদের যৌন নির্যাতনের পাশাপাশি ৩৫০-এরও বেশি অশ্লীল ভিডিও রেকর্ড করার অভিযোগও আছে যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ। AIMIM-এর একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি এবং ভিডিয়ো শেয়ার করতেন তিনি। অমরাবতীর AIMIM সভাপতি হাজি ইরফান খানের সঙ্গেও তাঁর ছবি রয়েছে। গ্রেফতারির পরেই এই সংক্রান্ত কিছু ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়া হয়। আরও পড়ুন: প্রথম দফা নির্বাচনে সবচেয়ে বেশি বাহিনী মুর্শিদাবাদে, দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর 

পারতওয়াড়া শহরের বাসিন্দা এই মহম্মদ আয়াজ। পুলিশ সূত্রে খবর, হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপচ্যাটে কিশোরীদের প্রেমের ফাঁদে ফেলে ঘোরার নাম করে মু্ম্বই এবং পুনের মতো বড় শহরে নিয়ে যেতেন। এখানেই শেষ নয়, সেখানে কিশোরীদের অশ্লীল ভিডিয়ো রেকর্ড করতেন। তারপরে সেগুলো ছড়িয়ে দিতেন অনলাইনে। পরে যদিও ওই ভিডিয়ো দেখিয়ে কিশোরীদের ব্ল্যাকমেল করে যৌনপেশায় নামতে বাধ্য করা হত। এই ঘটনার জেরে পারতওয়াড়ায় তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে অমরাবতী পুলিশ।

অমরাবতীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হলে আয়াজকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে পুলিশ বহু আপত্তিকর ভিডিয়ো পেয়েছে। অভিযুক্ত এই সব ছবি এবং ভিডিয়ো কোনও অপরাধ চক্রের সঙ্গে ভাগ করে নিতেন কি না, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু করেছে অমরাবতীর সাইবার সেল।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...