Tuesday, June 16, 2026

সিবিএসই-র দশম শ্রেণির ফলে ছাত্রীদের জয়জয়কার, কৃতীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল। এবারের পরীক্ষায় ছেলেদের তুলনায় সাফল্যের নিরিখে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে মেয়েরা। কৃতী ছাত্রছাত্রীদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার সিবিএসই বোর্ড দশম শ্রেণির ফলাফল ঘোষণা করার পরই মুখ্যমন্ত্রী এক বার্তায় জানান, চলতি বছরে পরীক্ষায় উত্তীর্ণ সকল পড়ুয়াকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা ভবিষ্যতে আরও সফল হও, এই কামনাই করি। পড়ুয়াদের এই কৃতিত্বের নেপথ্যে থাকা শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদেরও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে যারা এই বছর আশানুরূপ ফল করতে পারেনি, তাদের ভেঙে না পড়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, মনোবল হারিয়ে ফেলো না। আমি নিশ্চিত তোমরা ভবিষ্যতে সফল হবেই। আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে রয়েছে।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, এবছর মোট ২৫ লক্ষ পরীক্ষার্থী দশম শ্রেণির পরীক্ষায় বসেছিল। মোট পাসের হার ৯৩.৭০ শতাংশ। তবে বিশেষভাবে নজর কেড়েছে ছাত্রীদের ফলাফল। পরিসংখ্যা অনুযায়ী, ছাত্রীদের পাসের হার ৯৪.৯৯ শতাংশ, যা ছেলেদের (৯২.৬ শতাংশ) তুলনায় অনেকটাই বেশি। বরাবরের মতো এবারও কোনও আনুষ্ঠানিক মেধাতালিকা প্রকাশ করেনি বোর্ড।

আরও পড়ুন – বুকের পাটা থাকলে ৪ তারিখ বাংলায় থাকুন! শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...