Tuesday, June 16, 2026

নির্বাচনী প্রচারের মাঝেই কালীঘাটে পুজো অভিষেকের

Date:

Share post:

হাতে মাত্র কয়েকটা দিন, তারপরই বাংলার সিংহাসন দখলের লড়াই শুরু। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের (West Bengal Assembly Election) আগে দলের হয়ে প্রচারে গতি বাড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে এর মাঝেও বিশেষ দিনে সকলকে শুভকামনা জানানো কিংবা বাংলা নববর্ষের প্রথম দিনে রাজ্যবাসীর মঙ্গল কামনায় কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পুজো দিতে ভোলেন নি তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার নিজের লোকসভা কেন্দ্রের দুই বিধানসভা এলাকায় নির্বাচনী কর্মসূচির পর রাতে মন্দিরে যান অভিষেক। ভক্তি ভরে পুজো দেওয়ার পাশাপাশি আরতি করতেও দেখা যায় তাঁকে।

১৪৩২-কে বিদায় জানিয়ে ১৪৩৩ সফর শুরু করেছে। নতুন বছরের শুরুর দিকেই বড় পরীক্ষা। চৈত্র সংক্রান্তিতেই কালীতীর্থে পুজো দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নববর্ষে পৌঁছলেন অভিষেক। নিজের সোশ্যাল মিডিয়া পেজে বেশ কয়েকটি ছবি আপলোড করে তৃণমূল সাংসদ লেখেন, ‘আজকের এই পবিত্র দিনে আমি কালীঘাটের পবিত্র তীর্থস্থানে গিয়ে ভক্তি ও শ্রদ্ধা সহযোগে মায়ের পুজো দিলাম, এবং রাজ্যবাসীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় মায়ের কাছে প্রার্থনা জানালাম। মায়ের স্নেহময় আশীর্বাদে বছরের প্রতিটি দিন যেন হয়ে ওঠে উজ্জ্বলময় ও সুন্দর- মায়ের রাতুল চরণে এই প্রার্থনা আমার। মায়ের আশীর্বাদে সকল অপশক্তির বিনাশ হোক, মুছে যাক গ্লানি।’

রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপির তরফে বারবার ধর্ম নিয়ে রাজনীতি করা হলেও তৃণমূল কংগ্রেস সর্বদাই সর্বধর্ম সমন্বয়ের কথা, মানুষকে ভালো রাখার কথা বলে। পয়লা বৈশাখের সন্ধ্যায় অভিষেকের সমাজ মাধ্যমের পোস্টেও সেই কথাই প্রতিধ্বনিত হল। তিনি লেখেন, ‘জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে মানুষকে ভালোবাসা এবং মানুষের সেবা করা -এটাই আমার কাছে সবচেয়ে বড় ধর্ম। মানুষের ভালোবাসা, আশীর্বাদ নিয়ে যেন আগামী দিনে এগিয়ে চলতে পারি।’

 

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...