Thursday, April 16, 2026

যে ভাষা বোঝে সেই ভাষাতেই বোঝাব! কাকে হুঁশিয়ারি অভিষেকের?

Date:

Share post:

ভোটমুখী রাজনীতিতে ফের অমিত শাহকে (Amit Shah) এক হাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের সিঁয়ারি মাঠে ভগবানপুর ও পটাশপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী মানব পড়ুয়া ও পীযূষকান্তি পণ্ডার সমর্থনে জনসভা করেন অভিষেক। সেখানেই অমিত শাহকে এক হাত নেন অভিষেক। এদিনের জনসভায় তৃণমূলের কর্মীদের উপস্থিতি ছিল বিশেষ চোখে পড়ার মতো। মানুষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিজেপির নেতাদের কটাক্ষ করে অভিষেক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলেছেন ৩০ তারিখ তৃণমূলের লোকেরা বাড়ি থেকে বেরোতে পারবে না। বেরোলে নাকি সবাইকে জেলে ঢুকিয়ে দেবে।

এদিন অভিষেক বলেন, “আমি অমিত শাহকে বলে রাখছি, গুজরাতের কোনও গুন্ডা বাঙালিকে ভয় দেখানোর মতো দুঃসাহস এখনও ভারতের মাটিতে কারোর হয়নি। আর যদি বুকের পাটা থাকে চার তারিখ দুপুরে কলকাতায় আপনি থাকবেন। যে ভাষা যারা বোঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে-ভাষায় জবাব দিতে জানে। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কয়েকদিন পরে ভগবানপুরে বোমা বিস্ফোরণের পুরনো এক মামলায় তৃণমূল প্রার্থী মানব বড়ুয়ার কাছে এনআইএর নোটিশ এসে পৌঁছায়। তা নিয়ে অভিষেক কটাক্ষ করে বলেন, পুরনো ওই ঘটনায় আজ থেকে দশ দিন আগে আমাদের প্রার্থী মানব বড়য়ার মানসিকতা ভেঙে দিতে এনআইএ নোটিশ পাঠিয়েছে। কিন্তু আমরা হলাম জোড়া ফুলের তৃণমূল। যত তুমি মারবে লড়াইয়ের ভাষা তত তীব্র হবে। জেল ততই বাড়বে। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কোনও লাভ হবে না। যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে। এদিন অভিষেক আরও বলেন, যারা বাংলার মানুষের ওপর অত্যাচার করে এবং তাদের বাংলাদেশি বলে রোহিঙ্গা দাগিয়ে দেয় তাদের সেই ভাষায় জবাব দিতে আমি জানি। ৪ তারিখ দুপুর একটার পর রবীন্দ্র সংগীতের সাথে ডিজে বাজবে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে-আসলে হিসাব নেব। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অভিষেক আশ্বস্ত করে বলেন, অনেকে ভয় দেখাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের আশ্বস্ত করে যাচ্ছি আজীবন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। বিজেপি এখন বলছে ওরা নাকি ক্ষমতায় এলে তিন হাজার টাকা দেবে। আমি ওদের নেতাদের চ্যালেঞ্জ করে বলছি ১৫টার বেশি রাজ্যে বিজেপির সরকার আছে। যদি একটা রাজ্যে দেখিয়ে দিতে পারেন যেভাবে করে অভিষেক বলেন, আমি বিজেপির নেতাদের বলব ১২ বছরে প্রধানমন্ত্রী কোন মানুষের জন্য কী কাজ করেছে তার একটা রিপোর্ট কার্ড নিয়ে আসুন। একদিকে তোমার সরকারের রিপোর্ট কার্ড আর একদিকে আমার সরকারের রিপোর্ট কার্ড থাকবে। আমি যদি লেজেগোবরে করে মাঠ ছাড়া করতে না-পারি তাহলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। যতজন বাড়ির টাকা পাচ্ছেন তাদের ১০ পয়সাও প্রধানমন্ত্রীর অবদান নেই। এদিন বক্তব্যের মাঝেই একের পর এক রাজ্য সরকারের উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরেন অভিষেক। এরপর বাঙালি অস্মিতা টেনে বলেন, ওরা মাছ-মাংস খাওয়া নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করছে। তাই ওদের ২৩ তারিখ এমন ভাবে জবাব দিতে হবে যেন বাঙালির সাথে বেইমানি আর গদ্দারি করার আগে ১০০ বার ভাবে। এমনভাবে শিক্ষা দিতে হবে যে প্রধানমন্ত্রী আমাদের মাছ খাই বলে মুঘল বলেছে তা আর বলার সাহস না পায়। পটাশপুর ও ভগবানপুরের প্রার্থীকে জেতানোর টার্গেট বেঁধে দিয়ে অভিষেক বলেন, পীযূষ পণ্ডা আর মানব বড়ুয়াকে ৪০ হাজারের বেশি ব্যবধানে আপনারা জেতান। আমি আপনাদের কথা দিচ্ছি ডায়মন্ড হারবার লোকসভাকে যেমনভাবে আমি বুক দিয়ে আগলে রাখি তার ব্যতিক্রম পটাশপুর আর ভগবানপুর হবে না। আপনাদের দাবিমতো এখানে আমরা জিতলেই পটাশপুরের ক্ষেত্রে সরকারি কলেজ এবং ভগবানপুরের ক্ষেত্রে মহিলা কলেজ আমরা দ্রুত তৈরির কাজ শুরু করব।”

Related articles

ডিজিটাল পথেই তালিকায় নাম, আদালতের নির্দেশ পালনে জট নেই বলে আশ্বস্ত করলেন সিইও

ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ ঘিরে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। এই নির্দেশ কার্যকর...

মহিলা সংরক্ষণ বিল নির্বাচনের সময়ে! কংগ্রেসেরই কৃতিত্ব, লোকসভায় দাবি প্রিয়াঙ্কার

মাত্র তিনদিনের লোকসভার অধিবেশনে তিনটি বিল পাশের প্রস্তুতি মোদি সরকারের। এমন একটি সময়ে যখন দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, বেঙ্গালুরুর বিরুদ্ধে মানরক্ষা ইস্টবেঙ্গলের

এভাবেও ফিরে আসা যায়! পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল(East bengal) খোঁচা খাওয়া বাঘ। এই মিথটা আরও একবার সত্য প্রমাণ করলেন...

ভবানীপুরে তৃণমূলের শক্তিপ্রদর্শন, মিছিলে জনজোয়ার

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার জমজমাট প্রচার ভবানীপুরে। দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ডাকা বিশাল...