Wednesday, June 17, 2026

সাতসকালে দেবাশিস কুমারের বাড়ি-কার্যালয়ে IT হানা, প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

ভোটের মুখে ফের তৃণমূল প্রার্থীদের উপর কেন্দ্রীয় এজেন্সির আক্রমণ। পরপর ইডির তলবের পরে শুক্রবার ভোর থেকে বিদায়ী বিধায়ক তথা তৃণমূলের রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারের (Debasish Kumar) বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে হানা আয়কর দফতরের (Income Tax Raid)। একে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণের অভিযোগে দেবাশিস কুমারের বাড়ির সামনে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা।

বাংলায় বিধানসভা নির্বাচনের আগেই শাসকদলের নেতাদের বিরুদ্ধে ফের অতি সক্রিয়তা দেখাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। এপ্রিল মাসের শুরু থেকেই দেবাশিস কুমারের উপর চাপ বাড়াচ্ছিল ইডি। ১, ৩ এবং ৯ এপ্রিল- তাঁকে পরপর তলব করা হয়। তদন্তে সহযোগিতা করে সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিয়েছিলেন তিনি। এবার আয়কর হানা।

শুক্রবার ভোর পাঁচটা নাগাদ তৃণমূল প্রার্থীর মনোহরপুকুর রোডে বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। একযোগে দুই ঠিকানায় হানা দেন আয়কর আধিকারিকেরা। বাড়ির পাশাপাশি দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়েও তল্লাশি শুরু হয়েছে। বাড়ি ও নির্বাচনী কার্যালয়- দু’জায়গাতেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতেই রয়েছেন রাসবিহারীর প্রার্থী।

এদিকে আয়কর হানার (Income Tax Raid) খবর পৌঁছতেই দেবাশিস কুমারের বাড়ির সামনে হাজির হন তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই তল্লাশি। আইটি আধিকারিকরা সঠিক নথি ছাড়াই এই তল্লাশি চালাচ্ছেন। নির্বাচন সংক্রান্ত কিছু তথ্য হাতিয়ে নেওয়াই উদ্দেশ্য বিজেপি এটা করাচ্ছে বলে অভিযোগ শাসকদলের।

 

Related articles

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর...