Friday, June 19, 2026

IPL: গিলদের ডেরায় জয়ের জন্য দলে বদল! জেনে নিন নাইটদের সম্ভাব্য একাদশ

Date:

Share post:

(IPL) আইপিএলে কাঙ্খিত সেই জয়ের খোঁজে আজ আহমেদাবাদে নামতে চলেছে কেকেআর(KKR)। প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। প্লে অফের দৌড়ে টিকে থাকতে জয় ছাড়া বিকল্প নেই। অজিঙ্ক রাহানেদের মতো তারাও নিজেদের প্রথম দু’টো ম্যাচ হেরেছে। কিন্তু তারপর ঘুড়ে দাড়িয়েছে গুজরাট। পরপর ম্যাচ জিতে লিগ টেবলে অনেকটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছেন শুভমান গিলরা। কিন্তু কেকেআরের জয় পেতে ব্য়র্থ।

প্রতি ম্যাচেই কেকেআর টিমকে দিশেহারা দেখাচ্ছে, সঠিক কম্বিনেশন সাজাতেই পারছে না নাইট থিঙ্ক ট্যাঙ্ক, কী ভাবে জয়ের মুখ দেখা যাবে তা নিয়ে প্ল্যান বি নেই, তা পরিষ্কার হচ্ছে না। এই পরিস্থিতিতে গুজরাটের বিরুদ্ধে ম্যাচ হারলে এ বারের মতো প্লে–অফের স্বপ্ন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।

এই পরিস্থিতিতে দলে বদল করতে পারে কেকেআর, গ্রিন সহ একাধিক ক্রিকেটার ফর্মের ধারেকাছে নেই। ওপেনিংয়ে ফিন অ্যালেনের উপর ভরসা রাখলেও তিনি দাম দিতে পারেননি। ফলে তাঁরই দেশের টিম সেইফার্টকে খেলানো হতে পারে। একই সঙ্গে খেলানো হতে পারে আরেক কিউয়ি ক্রিকেটার রাচিন রবীন্দ্রকে।

কেকেআরের সম্ভাব্য একাদশ:‌ অজিঙ্ক রাহানে, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্র, অঙ্গকৃশ রঘুবংশী, সার্থক রঞ্জন, রোভম্যান পাওয়েল, রমনদীপ সিং, অনুকূল রায়, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, দক্ষ কামরা, কার্তিক ত্যাগী (ইমপ্যাক্ট প্লেয়ার)।

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...