Friday, June 19, 2026

দেশে ফের বড় হামলার ছক! বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার জম্মু-কাশ্মীরে

Date:

Share post:

ভূস্বর্গ থেকে জঙ্গি মডিউলের সন্ধান, দেশ জুড়ে কি বড় হামলার ছক? তদন্ত জম্মু-কাশ্মীর জুড়ে। দিল্লির (Delhi) লালকেল্লা মেট্রোর সামনে গাড়িবোমা বিস্ফোরণ এবং সেই সূত্রে ফরিদাবাদের আল ফাল্‌হা বিশ্ববিদ্যালয়ের টেরর মডিউলের শিকড় খুঁজে পেতে তদন্ত চালানো হচ্ছে। এবার জঙ্গি কার্যকলাপে জড়িত সন্দেহে ১০ জনের হদিশ পেলেন তদন্তকারীরা। এরা প্রত্যেকেই উচ্চ শিক্ষিত। অনেকটা ‘ডক্টরস টেরর মডিউল’ ধাঁচে হামলার পরিকল্পনা ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। বিপুল পরিমাণে টিএটিপি এবং রাসায়নিক উদ্ধার হয়েছে। জম্মু-কাশ্মীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আরও পড়ুন: বাম আমল থেকে চাকা ঘোরানোর পথ দেখিয়েছে: মথুরাপুরকে মহকুমার প্রতিশ্রুতি অভিষেকের

গোয়েন্দা সূত্রে জানা গেছে, ট্রায়াসিটন ট্রাইপেরক্সাইড (TATP) নামে এক ধরনের বিস্ফোরকের হদিস মিলেছে। এগুলোর সঙ্গে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে উচ্চমাত্রার বোমা তৈরি করা হয় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। জঙ্গি সন্দেহে ধৃতদের নামে এফআইআর দায়ের করা হয়েছে নওগাম থানায়।একটি চার্জশিটও গঠন করা হয়েছে। কোথা থেকে কী উদ্দেশ্যে এই বিস্ফোরক আনা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Related articles

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...