বাম আমল থেকে চাকা ঘোরানোর পথ দেখিয়েছে: মথুরাপুরকে মহকুমার প্রতিশ্রুতি অভিষেকের

যেদিকে চোখ যায় কালো কালো মাথার সারি। পুরুষ মহিলা প্রায় সম সংখ্যায়। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দেওয়ার জন্য চার ঘণ্টা ধরে রায়দীঘির মানুষ অপেক্ষা করেছেন শুক্রবার। আর তাঁদের এই উৎসাহ দেখেই দক্ষিণ চব্বিশ পরগণা (South 24 Parganas) থেকে ফের একবার বিরোধীদের ধরাশায়ী করতে প্রত্যয়ী অভিষেক। যেভাবে রায়দীঘির (Raydighi) মানুষ না চাইতেই দুহাত ভরে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে সেভাবেই এবার মথুরাপুরকে (Mathurapur) মহকুমার আগ্রিম আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
Sponsored

রাজ্যে ২০১১ সালে পরিবর্তন হলেও তার সূচনা কীভাবে দক্ষিণ চব্বিশ পরগণা থেকে হয়েছিল, রায়দীঘির সভায় তা বর্ণনা করেন অভিষেক। তিনি জানান, এই দক্ষিণ ২৪ পরগনার মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। সিপিআইএমের (CPIM) বিরুদ্ধে পরিবর্তনের লড়াইয়ের চাকাটা এই দক্ষিণ ২৪ পরগনাতে (South 24 Parganas) ২০০৮ সালে ঘুরেছিল। দক্ষিণ ২৪ পরগনা সমস্ত রাজ্যকে পথ দেখিয়েছিল।
ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে দক্ষিণ চব্বিশ পরগণায় যে উন্নয়নমূলক কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন এক এক বার, তা গোটা রাজ্যে তো বটেই গোটা দেশেও অনুকরণীয় হয়েছে। নিজের দায়িত্বের কথা মনে করিয়ে অভিষেক প্রতিশ্রুতি দেন, আর আমি যখন এই জেলায় একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব পেয়েছি, তখন নিশ্চিন্ত থাকুন। আগে যদি কোনও পরিষেবা পাওয়া যায়, আপনাদের দক্ষিণ ২৪ পরগনা সবার আগে পাবে।
যে বাংলা ও বাঙালি বিরোধী বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলায় ভোট দখলের চেষ্টা চালাচ্ছে, অন্যান্য সব নির্বাচনী প্রচারের মতো রায়দীঘি থেকেও সেই বিজেপির স্বরূপ প্রকাশ করেন অভিষেক। তাই মথুরাপুর-রায়দীঘিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রচার সভার আগেই সেখানকার মানুষের সঙ্গে আমীষের সম্পর্ক তুলে ধরার অনুরোধ করেন অভিষেক। বাঙালির মাছ মাংস ছিনিয়ে নেওয়া বিজেপিকে অভিষেকের বার্তা, নরেন্দ্র মোদির আসার কথা আছে মথুরাপুরে। আমার ছবিটা আগামীকালের খবরের কাগজে না চেপে এই হাতগুলোর ছবি ছাপবেন। আর নরেন্দ্র মোদির মঞ্চে ১৯ তারিখ দেখিয়ে দেবেন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন হাতে রুই-কাতলা-ইলিশ নিয়ে প্রচার করতে হচ্ছে। বহিরাগতরা শেষ কথা বলে না, বাঙালি শেষ কথা বলে। আজ মাছ হাতে প্রচার করছে, এরপর মাছ বিক্রি করা করাবো।
আরও পড়ুন : দেশের সামনে সন্দেশখালি-হিঙ্গলগঞ্জকে ছোট করেছেন রেখা পাত্র, এই ভোটে জবাব দিন: বার্তা অভিষেকের
যে দক্ষিণ চব্বিশ পরগণা তৃণমূলকে বিপুল জনসমর্থন দিয়েছে, সেই রায়দীঘির মঞ্চ থেকে প্রতিদান জানালেন শুক্রবার অভিষেক। তিনি প্রতিশ্রুতি দেন, আগামী দিন আমি কথা দিয়ে যাচ্ছি। আপনারা চাননি আমার কাছে। কিন্তু আগামী পাঁচ বছরও লাগবে না। যত দ্রুত সম্ভব মথুরাপুরকে মহকুমা করে দেব আমি, কথা দিয়ে গেলাম। এর জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমি নিশ্চিতভাবে বলবো। এটা আপনাদের পাওনা। যদি কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, আলিপুর হয়, তাহলে মথুরাপুর কেন নয়। নিশ্চিতভাবে হবে যত দ্রুত সম্ভব মথুরাপুর মহকুমা আমরা করব। আমি কথা দিচ্ছি। মহকুমা আদালত, মহকুমা অফিস - আপনাদের অনেক সুবিধা হবে।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
3h ago

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
4h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
5h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
6h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
7h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
7h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
9h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
10h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1d ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
