Tuesday, April 21, 2026

বিবাহবিচ্ছেদের চর্চার মাঝেই সন্তান আগমনের সুখবর দিলেন ‘দীপ-বীর’

Date:

Share post:

দ্বিতীয়বার ‘মা’ হতে চলেছেন বলিউডের ‘পদ্মাবতী’, অক্ষয় তৃতীয়ার সকালে অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন (Ranveer Singh- Deepika Padukone)। জানালেন, ছোট্ট ‘দুয়া’র সঙ্গী আসতে চলেছে। অর্থাৎ এবার তিন থেকে চার হচ্ছেন তারকা দম্পতি। ঠিক যখন বিবাহবিচ্ছেদের জল্পনা শোরগোল ফেলে দিয়েছিল তখন প্রিয় জুটির এই খবরে উচ্ছ্বসিত ভক্তরা।

দীর্ঘ চোদ্দ বছরের প্রেম আর আট বছরের দাম্পত্য নাকি চলতি বছরেই শেষ হতে বসেছে, সেপ্টেম্বরেই আলাদা হচ্ছে দুজনের পথ – হাওয়ার বেগে যখন ভাইরাল হচ্ছে এই খবরগুলো তখন অভিনব কায়দায় জীবনের আরও এক নতুন ইনিংস শুরুর ঘোষণা করলেন বলিউডের পাওয়ার কাপল। সোশ্যাল মিডিয়ায়, একরত্তি দুয়ার হাতে ধরা প্রেগকালার টিউবের মাধ্যমেই দ্বিতীয় প্রেগন্যান্সির ঘোষণা করলেন রণবীর- দীপিকা (Ranveer- Deepika)।

শনিবার রাত থেকেই কানাঘুষো ছিল টিনসেল টাউনে। গুঞ্জনের মাঝেই খবরে রবিবার সকালে সিলমোহর হবু বাবা-মায়ের। এই মুহূর্তে ‘ধুরন্ধর’ সাফল্যের সঙ্গে ফের একবার বাবা হওয়ার আনন্দ মিলেমিশে একাকার রণবীরের জীবনে। সবকিছু ঠিকঠাক থাকলে দীপিকার আগামী বলিউড ছবি ‘রাকা’ মুক্তি পাবে ২০২৭-এর গোড়াতে। তাই এই মুহূর্তে চুটিয়ে দ্বিতীয় মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চান নায়িকা।

 

Related articles

রাহুলের মৃত্যুর ২২ দিন পার, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে বিশেষ বার্তা শ্বেতার!

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সলিল সমাধি হয়েছে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো...

গ্রেফতার পাঠানের শ্বশুর ও আত্মীয়, নেপথ্যের কারণ জানুন

পশ্চিমবঙ্গে ভোটে ঝড় তুলেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান( Yusuf Pathan)। এরই মধ্যে মুম্বইয়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার শ্বশুর এবং...

মোদিকে গুজরাট-মধ্যপ্রদেশে ঝালমুড়ি খেতে দেখিনি! বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা বিজেপির মুখে ঝামা ঘষলেন অভিষেক

বাংলায় ভোটপ্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নকল করে রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...