Sunday, April 19, 2026

সোনা-পাপ্পু মামলায় তল্লাশি ইডির! আটক বেসরকারি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর

Date:

Share post:

ভোটের আগে বাংলাতে ফের অতি সক্রিয় ইডি(ED)! রবিবার ভোর থেকেই দফায় দফায় কলকাতার একাধিক জায়গাতে হানা দেয় ইডি। বালিগঞ্জের বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর (Sona Pappu Case) মামলাতে এই তল্লাশি বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তল্লাশি চলছে বেহালার ৩৮/এ, জ্যোতিষ রায় রোডে ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে। জয় কামদার ‘সান এন্টারপ্রাইজ’-এর ম্যানেজিং ডিরেক্টর। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জয়কে। এছাড়াও, খোদ কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের ফার্ন রোডের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। সোনা পাপ্পুর সঙ্গে যুক্ত একাধিক প্রতারণা ও জালিয়াতির মামলার সূত্র থাকায় অভিযান চালানো হয়েছে বলে খবর। এর আগে একাধিকবার তাঁকে দিল্লিতে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। সেই প্রেক্ষিতেই রবিবার সকালে তাঁর বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদে নামে ইডি। আরও পড়ুন: গুরুদ্বারের সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দুই ভারতীয়ের!

অস্ত্র আইন-সহ একাধিক মামলায় পুলিশের খাতায় নাম রয়েছে বালিগঞ্জের সোনা পাপ্পুর। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে বালিগঞ্জে এক হিংসার ঘটনায় নতুন করে আলোচনায় উঠে আসেন সোনা পাপ্পু। কাঁকুলিয়া এলাকায় গুলি চালানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হলেও সোনা পাপ্পুকে এখনও ধরতে পারেনি পুলিশ। এর আগেও এই সংক্রান্ত মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে জয় কামদারের বাড়িতে হানা দিয়ে ১ কোটি ৪৭ লক্ষ নগদ টাকা উদ্ধার করেছিল ইডি। এ ছাড়া, বেশ কিছু সোনাদানাও মেলে। এরপর সোনা পাপ্পু এবং জয়, দু’জনকেই একাধিক বার তলব করে কেন্দ্রীয় সংস্থা। তাঁরা কেউ হাজিরা দেননি। এরবার ফের হানা দিয়ে জয়কে আটক করেছে ইডি।

Related articles

TRP তুঙ্গে তবু বন্ধ হতে চলেছে আরও এক ধারাবাহিক?

রাহুলের মৃত্যুর পর থেকেই প্রশ্নের মুখে একাধিক ধারাবাহিকের ভবিষ্যৎ। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার দুটি ধারাবাহিক ‘ভোলে বাবা পার...

“আমাকে খুন করার চক্রান্ত”! বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর 

"আমার সিকিউরিটির বাড়িতে রেইড মানে, আমাকে খুন করার চক্রান্ত। আমি জানি জন্মালে মরিতে হবে। কিন্তু এই লড়াই আমাদের...

তালিকায় রদবদল! রাজ্যে ভোটার বাড়ল ৫ লক্ষ, বাড়তি নজরদারি কমিশনের 

বিধানসভা ভোটের মুখে রাজ্যে ভোটার তালিকায় বড়সড় রদবদল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, খসড়া তালিকা...

পানিহাটির দাবি অপরাজিতা বিল চাই: অভয়ার মা-কে কুকথা নয়, নির্দেশ দিয়ে ঘোষণা অভিষেকের

বাংলার নির্বাচনের রাজনীতিতে নতুন রঙ সংযোজন করেছে পানিহাটি। গোটা রাজ্যে যেখানে উন্নয়ন ও পরিষেবার নিরিখে ভোট হচ্ছে, সেখানে...