Friday, June 19, 2026

আতশবাজি কারখানায় বিস্ফোরণ: তামিলনাড়ুতে মৃত অন্তত ১৬

Date:

Share post:

তামিলনাড়ুতে (Tamil Nadu) আতশবাজি কারখানায় ফের বড় দুর্ঘটনা। রবিবার (Sunday) ভিরুধুনগর (Virudhunagar) জেলার কাট্টানারপট্টি (Kattanarapati) এলাকায় একটি আতশবাজি কারখানায় হঠাৎ বিস্ফোরণ ঘটে।ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন শ্রমিক।

বিস্ফোরণের সময় কারখানার ভেতরে প্রায় ৩০ জন কর্মী কাজ করছিলেন। আচমকা জোরে বিস্ফোরণ হয় এবং সঙ্গে সঙ্গেই কারখানার একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বহু শ্রমিক। এরপর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন (Tamil Nadu Chief Minister M K Stalin) জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসার সমস্ত ব্যবস্থা করার নির্দেশ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে।

কয়েকদিন আগেই ১৩ এপ্রিল সাত্তুর (Sattur) এলাকার একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পরপর এই দুর্ঘটনা আতশবাজি কারখানাগুলিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। প্রশাসন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন – তৃণমূল সভানেত্রীকে নকল! রাস্তার ধারে ঝালমুড়ির দোকানে মোদি

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...