Saturday, June 20, 2026

শান্তি বৈঠক নাকচ ইরানের! ফের উত্তেজনা পশ্চিম এশিয়া

Date:

Share post:

খাদের কিনারে দাঁড়িয়ে পশ্চিম এশিয়া। সমস্ত জল্পনা ও কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আমেরিকার (America) সঙ্গে প্রস্তাবিত দ্বিতীয় দফার শান্তি বৈঠক ভেস্তে দিল ইরান (Iran)। সোমবার পাকিস্তানে এই বৈঠক হওয়ার কথা থাকলেও তেহরান সাফ জানিয়ে দিয়েছে, তারা এতে অংশ নেবে না। এর ফলে দুই সপ্তাহের অস্থায়ী সংঘর্ষবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ওমান সাগরে নতুন করে বাড়ছে উত্তেজনা। আরও পড়ুন: রাতারাতি গ্রেফতার ১৩৫ জন ‘দাগি অপরাধী’

গত ১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠকে ২১ ঘণ্টা ধরে ম্যারাথন আলোচনা চললেও তা কোনো রফাসূত্র ছাড়াই শেষ হয়। এরপর মধ্যস্থতাকারী দেশগুলো ফের দু’পক্ষকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করলেও ইরান শেষ মুহূর্তে সরে দাঁড়ায়। তেহরানের অভিযোগ, আমেরিকা লাগাতার ‘অযৌক্তিক’ দাবি পেশ করছে। পাশাপাশি ওয়াশিংটন বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করে স্ববিরোধী মতামত দিচ্ছে। সবচেয়ে বড় বিষয়, আলোচনার আবহেও ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচলে অবরোধ জারি রেখেছে মার্কিন নৌসেনা।

যুদ্ধ বিরতির মধ্যেও ওমান সাগরে ইরানের একটি জাহাজ লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে মার্কিন নৌসেনা। তারপর জাহাজটি দখল করে নেয়। মার্কিন নৌসেনাকে লক্ষ্য করে পালটা ড্রোন হামলা চালায় ইরানও। এই মধ্যেই তেহরানের এই সিদ্ধান্তের পর নতুন করে পারদ চড়ছে।

Related articles

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...