Monday, April 20, 2026

আলিপুরদুয়ারে দেবের ভোট প্রচারে বাধা, কমিশনের দিকে অভিযোগের আঙুল তৃণমূলের

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীর হয়ে আলিপুরদুয়ারে প্রচার করতে গিয়ে মাঝপথেই থেমে যেতে হল সাংসদ অভিনেতা দেবকে (Dev)। এরপরই নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ আনল তৃণমূল (TMC)। টলিউড সুপারস্টারকে দেখার জন্য খুব স্বাভাবিকভাবেই আলিপুরদুয়ারে জনজোয়ার তৈরি হয়। কিন্তু সাংসদ – অভিনেতার জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখার কথা ছিল কমিশন এবং তাদের অধীনে থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সেটা না দেওয়ায় রোড শো সম্পূর্ণ না করেই ফিরতে হয় দেবকে (Dev)। এরপরই চক্রান্তের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল।

আলিপুরদুয়ার বিধানসভার (Alipurduar Assembly) তৃণমূল কংগ্রেস প্রার্থী সুমন কাঞ্জিলালের (Suman Kanjilal) সমর্থনে ঢালাও রোড শো করার কথা ছিল দেবের (Dev)। সোমবার প্যারেড গ্রাউন্ডে নেমে সেখান থেকেই রোড শো শুরু করেন যা চৌপথি পর্যন্ত হওয়ার কথা ছিল। অভিনেতাকে দেখতে কেউ রাস্তার পাশে, কেউ ছাদে, তো কেউ আবার গাছের ডালে উঠে পড়েছিলেন। কিন্তু বিএফ রোডে রোড শো চলাকালীন আচমকা প্রচারে ইতি টানতে বাধ্য হন দেব (Dev)। তৃণমূল প্রার্থী সুমনের অভিযোগ, কমিশন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না দেওয়ার কারণেই কর্মসূচি সম্পূর্ণ করা যায়নি। এটা চক্রান্ত হতে পারে বলি তিনি দাবি করেছেন। তোপ দাগেন তৃণমূল নেতা মৃদুল গোস্বামীও। অভিনেতাকে দেখতে না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। আলিপুরদুয়ারের জোড়া ফুল প্রার্থী সুমন বলেন আগামী ৪ মে জয়ের পর দেবকে (Dev) নিয়ে ফের রোড শো করানো হবে।

Related articles

নিয়ম ভেঙে ফর্ম-৬ দিয়ে নাম তোলা: সুপ্রিম কোর্টে মেনকা

ভোটার তালিকা প্রকাশের পরে অ্যাডজুডিকেশনের আওতায় থাকা ভোটারদের নাম আর পূর্ণাঙ্গ তালিকায় উঠবে কি না, বাংলার ন্যায্য ভোটাররা...

বিজেপিকে একটিও ভোট নয়! ভবানীপুরে গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রতিবাদের সুর গণমঞ্চের

একদিকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিধন্য ভিটে, অন্যদিকে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর বাসভবন। বাঙালির ইতিহাসের দুই স্তম্ভকে সাক্ষী রেখে সোমবার...

ঘুষ দিয়ে টিকিট! পুরুলিয়ার সভা থেকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক

পুরুলিয়ার বলরামপুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিলেন, এই কেন্দ্রের বিজেপি...

বেলেঘাটায় কুণালের লড়াই আর সাংবাদিকতা: প্রচারে গান্ধীজিকে মনে করালেন মমতা

দিল্লি থেকে পরিযায়ী বিজেপির নেতারা এসে বারবার বাংলায় অশান্তি তৈরির চেষ্টা যেভাবে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে চালাচ্ছে নির্বাচনী জনসভা...