Sunday, June 21, 2026

বিশ্বকাপ জিতেও পিএসজির কাছে হার, বর্ষসেরা খেতাব অধরা হরমনপ্রীতদের

Date:

Share post:

বিশ্বকাপ জিতলেও বর্ষসেরা দলের খেতাব অধরাই থাকল ভারতীয় মহিলা দলের(India Women’s team)। ২০২৫ সালের নভেম্বরে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে হরমনপ্রীত ব্রিগেড। এর জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল ভারতীয় মহিলা দল। ফলে লরিয়াস অ্যাওয়ার্ডে বর্ষসেরা দলের মনোনয়ন পেয়েছিল হরমনপ্রীতের দল। কিন্তু পিএসজির কাছে হেরে গেলে ভারতীয় মহিলা দল(India Women’s team)।

ভারতীয় দল ছাড়াও মনোনয়নের তালিকায় ছিল ইংল্যান্ড মহিলা জাতীয় ফুটবল দল, ইউরোপীয় রাইডার কাপ দল, ম্যাকলারেন ফর্মুলা ওয়ান টিম, ওকলাহোমা সিটি থান্ডারের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীরা। যদিও সকলকে পিছনে ফেলে শেষ পর্যন্ত সেরার আসন দখল করল পিএসজি(PSG)।

এই বিভাগে লড়াই বেশ কঠিন-ই ছিল। শেষ পর্যন্ত বাকিদের টপকে এগিয়ে যায় পিএসজি। কোচ লুইস এনরিকের অধীনে ডেম্বেলেরা অসাধারণ এক মরসুম কাটিয়েছেন। এ বছরও একাধিক খেতাবজয়ের দৌড়ে। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বড় ব্যবধানে জয়, সঙ্গে ঘরোয়া ট্রেবল—সব মিলিয়ে সিজনভর ধারাবাহিক দুরন্ত পারফরম্যান্স করেছিল পিএসজি , সেই পুরস্কার পেল পিএসজি।

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...