Sunday, June 21, 2026

প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা যাবে অধ্যাপকদের! কমিশনের বিজ্ঞপ্তিতে সিলমোহর আদালতের

Date:

Share post:

সহকারী অধ্যাপকদের ভোটের কাজে নিয়োগ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল হাই কোর্ট। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ (Division Bench order) এই সিদ্ধান্ত নিয়েছে। জানানো হয়েছে, ভোটে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকদের ভোটের কাজে প্রিসাইডিং অফিসার হিসেবে কমিশনের সিদ্ধান্তই বহাল থাকবে। আরও পড়ুন: কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

ভোটের কাজ নিয়ে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তি জারি করে প্রিসাইডিং অফিসার হিসাবে ভোটে সহকারী অধ্যাপকদের নিয়োগ করা নিয়ে। কিন্তু অধ্যাপকদের একাংশের দাবি ছিল, তাঁরা কেন প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করতে যাবেন? এই অভিযোগ তুলে আদালতে যান তাঁরা। সেই মামলায় হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের সিঙ্গল বেঞ্চে প্রশ্নের মুখে পড়ে কমিশন। কমিশনের কাছে বিচারপতির প্রশ্নের যথাযথ উত্তর না থাকায় বিজ্ঞপ্তি স্থগিত করে দেয় সিঙ্গেল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় কমিশন। এদিন সেই মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...