Sunday, June 21, 2026

কোহলির সঙ্গে পার্টনারশিপ! মনের কথা জানালেন জকোভিচ

Date:

Share post:

ভারতে এসে বিরাট কোহলির(Virat Kohli) সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। একটি সাক্ষাৎকারে সেই কথা জানালেন সার্বিয়ান টেনিস তারকা ৷ ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও মুখ খোলেন জকোভিচ(Novak Djokovic)। ২৪টা গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচের সঙ্গে বিরাটকে ক্রিকেটের মাঠে দেখতে মুখিয়ে রয়েছেন সমর্থকরা।

সার্বিয়ান টেনিস তারকা বলেন, “বছরের পর বছর ধরে ভারতীয় অনুরাগী মহল এবং টেনিস মহল থেকে আমি প্রচুর শুভেচ্ছা পেয়েছি ৷ ফলত ভারতের প্রতি আমার বাড়তি ভালোবাসা, সম্মান রয়েছে ৷ আমি বহু অনুরাগীর সঙ্গে সাক্ষাতও করেছি ৷ তাই ভারতের প্রতি আমার বার্তা, খুব শীঘ্র দেখা হচ্ছে ৷ কারণ ওদেশে আমি ভীষণভাবে যেতে চাই ৷ বছরদু’য়েক ধরে চেষ্টা করছি সেখানে যাওয়ার ৷ আশা করছি শীঘ্রই সেখানে কোনও ইভেন্ট আয়োজন করতে পারব ৷ ম্য়াচ খেলতে পারব ৷ ভারতের মানুষ আমার ভীষণই কাছের ৷ আমাদের মধ্যে কথা হয়। আশা করছি যখন আমি ভারতে যাব, তখন বিরাটের সঙ্গে দেখা করব এবং আমরা দু’জনে মিলে ক্রিকেট, টেনিস খেলব।’

 

জকোভিচ অবশ্য মাঠে বসে এখনও বিরাটের ম্যাচ দেখেননি, তবে বিরাট গত বছর উইম্বলডনে গিয়েছিলেন। যেখানে তিনি নোভাক জকোভিচ ও অ্যালেক্স ডি মিনাউরের মধ্যে ম্যাচ দেখেন।
নিজের ভবিষ্যত নিয়ে জকোভিচ বলেন, বলেন, ‘আরও দু’বছর বাকি। সার্বিয়ার হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করা লক্ষ্য। আমার কেরিয়ারের এই পর্যায়ে সেটা অনেকটা সময়। তবে ভবিষ্যৎ সম্পর্কে কে-ই বা বলতে পারে!’

Related articles

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...