Tuesday, April 21, 2026

প্রথম দফার ভোটের দামামা: জারি ‘সাইলেন্স পিরিয়ড’, কড়া নজরদারিতে কমিশন 

Date:

Share post:

রাজ্যে প্রথম দফার ভোটের দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গেই নির্বাচনী বিধি মেনে প্রথম দফার আসনগুলিতে সব রকম প্রকাশ্য রাজনৈতিক প্রচারের উপর যবনিকা পড়ল। শুরু হল নির্বাচন কমিশনের নির্ধারিত ‘নীরবতা পর্ব’। এই সময়কালে যাতে কোনোভাবেই ভোটারদের প্রভাবিত করা না হয় এবং নির্বাচনী বিধিনিষেধ যথাযথভাবে পালিত হয়, সে বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জেলা প্রশাসনগুলিকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, প্রচারের সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট নির্বাচনী কেন্দ্রগুলি থেকে বাইরের জেলা বা এলাকা থেকে আসা রাজনৈতিক কর্মী ও সমর্থকদের ফিরে যেতে হবে। ভোট শুরুর ঠিক ৪৮ ঘণ্টা আগে থেকে এই কড়াকড়ি কার্যকর করার মূল উদ্দেশ্য হল একটি অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ সুনিশ্চিত করা। জেলা প্রশাসন ও পুলিশকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যাতে এলাকার হোটেল, লজ, গেস্ট হাউস এমনকি ধর্মশালাগুলিতেও চিরুনি তল্লাশি চালানো হয়। বাইরে থেকে আসা কোনো রাজনৈতিক ব্যক্তি বা কর্মী সেখানে থাকছেন কিনা, তা চিহ্নিত করে দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

একই সঙ্গে জেলা ও আন্তঃরাজ্য সীমানাগুলিতে নাকা চেকিংয়ের মাত্রা বাড়ানো হয়েছে। ফ্লাইং স্কোয়াড এবং কুইক রেসপন্স টিমগুলিকে সতর্ক রাখা হয়েছে যাতে বিধিভঙ্গের কোনো অভিযোগ আসামাত্রই পদক্ষেপ করা যায়। তবে কমিশন এও স্পষ্ট করেছে যে, এই বিধিনিষেধ সাধারণ ভোটার বা স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না। এটি শুধুমাত্র বহিরাগত রাজনৈতিক প্রচারকর্মীদের নিয়ন্ত্রণের জন্য।

আরও পড়ুন – সাহস থাকলে মণিপুরে সভা করে দেখান! লালগড় থেকে শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ডিএ বৃদ্ধি-প্রকল্প ঘোষণা জুমলা সরকারের ‘নির্বাচনী টোপ’! কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন নেত্রী

বাজেটে কোনও ঘোষণা করেনি কেন্দ্র। ভোটের মুখে বিধি ভেঙে মাতৃশক্তি কার্ড বিলি, আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ...

তৃণমূল নেত্রীকে কমিশনের নিষেধাজ্ঞা! পতাকা-প্রতীক ছাড়াই আড্ডা মমতার

কখনও হেলিকপ্টার উড়তে বাধা। কখনও সভা করতেই অনুমতি নেই। বাংলার মুখ্যমন্ত্রীর জন্য হরেক নিয়ম লাগু করার জন্যই নির্বাচন...

প্রথম দফায় ১০০ শতাংশ ওয়েবকাস্টিং! ১৫২ আসনে ভোট, কড়া নজর কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট মেনেই রাজ্যে বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ। ১৬টি জেলার মোট ১৫২টি আসনে এই দফায় জনমত প্রতিফলিত...

কমিশনের সাঁজোয়া গাড়ির পরে রাজ্যপালের হেল্পলাইন নম্বর: শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি

বাংলার নির্বাচনে ভোটারদের ভোট দেওয়া ছাড়া আর সবই প্রায় নিশ্চিত করে ফেলেছে নির্বাচন কমিশন। একদিকে বুথে পৌঁছাতে প্রায়...