Monday, June 22, 2026

নির্বাচনের ফল প্রকাশের পরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট: দিন জানাল শিক্ষা সংসদ

Date:

Share post:

৪ মে বাংলার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই বেরবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানাল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সভাপতি পার্থ কর্মকার (Partha Karmakar) জানান, ১৪ মে সকাল সাড়ে ১০টায় বিধাননগরে সংসদের কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে।

আগেই জানানো হয়, ৮ মে মাধ্যমিকের ফল প্রকাশ (Result Out) হবে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা হল। শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) জানানো হয়, ফল ঘোষণা হওয়ার ১ ঘণ্টা পর থেকেই পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের নম্বর দেখতে পারবেন। ফল প্রকাশের দিন সামনে আসায় স্বাভাবিকভাবেই উত্তেজনা বাড়ছে পরীক্ষার্থীদের মধ্যে।

কোন ওয়েবসাইটে (Website) মিলবে উচ্চ মাধ্যমিকের ফল? সেই প্রশ্নই এখন ঘুরছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে। তবে এখনও পর্যন্ত ফল দেখার ওয়েবসাইটের তালিকা প্রকাশ করেনি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ। সংসদের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে কোথায় কোথায় ফল দেখা যাবে।

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল একেবারেই ভিন্ন ধাঁচে। প্রথমবার চালু হয়েছে সেমেস্টার পদ্ধতি। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি সাপ্লিমেন্টারি এবং পুরনো বার্ষিক পদ্ধতিতেও পরীক্ষা নেওয়া হয়েছে। এই পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৭ লক্ষেরও বেশি পড়ুয়া। ফলে ফলপ্রকাশের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। পরীক্ষার্থীদের সঙ্গে সঙ্গে অভিভাবকদের মধ্যেও এখন রেজাল্ট বেরোনোর অপেক্ষা।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...