Monday, June 22, 2026

কমিশনের বাইক নিষেধাজ্ঞা নিয়ে মামলা হাইকোর্টে, বৃহস্পতিতে শুনানির সম্ভাবনা

Date:

Share post:

ভোটবঙ্গে একের পর এক নজির বিহীন নির্দেশিকা জারি করে চলেছে নির্বাচন কমিশন (ECI) । যে সমস্ত জায়গায় নির্বাচন রয়েছে সেখানে দুদিন আগে থেকে বাইক ব্যবহারে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি কৃষ্ণা রাও (Justice Krishna Rao)। বৃহস্পতিবার অর্থাৎ রাজ্যে যেদিন প্রথম দফার নির্বাচন সেদিন এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: হোমস্টেতে আটকে মার্কিন তরুণীকে ‘ধর্ষণ’! গ্রেফতার ২

আগামী ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন বলে, যে এলাকায় ভোট হবে তার দু’দিন আগে সন্ধ্যা ছটা থেকে সকাল পর্যন্ত বাইক চালানো যাবে না। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক ব্যবহার করলেও কোন সহযাত্রী নেওয়া যাবে না। ভোটের দিন শর্তসাপেক্ষে বাইক চলবে। এরপরই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বহু মানুষের জীবন জীবিকা নির্ভর করে বাইকের উপর। সেটা অ্যাপ রাইড হোক কিংবা অনলাইন ডেলিভারি। এটা তো বহু মানুষের কর্মসংস্থানে সমস্যা হবে। এরপরে কমিশন জানায়, র‌্যাপিডো কিংবা অন্যান্য অ্যাপভিত্তিক পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। এর বাইরে কেউ বিধিনিষেধ থেকে ছাড় পেতে চাইলে তাঁকে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল।

Related articles

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...