Monday, June 22, 2026

শ্রীজাতর গ্রেফতারির খবর ‘ভুয়ো’! বিজ্ঞপ্তি জারি কমিশনের 

Date:

Share post:

পুরনো কবিতা মামলায় কবি শ্রীজাতর (Srijato) গ্রেফতারি পরোয়ানার খবরে যখন সাহিত্য থেকে সাংস্কৃতিক- রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে, ঠিক তখনই গোটা বিষয়টিকে ‘ভুয়ো খবর’ বলে দাবি নির্বাচন কমিশনের (CEO West Bengal)।

ভোটবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার দাবি করে একাধিক পদক্ষেপ করতে দেখা গেছে কমিশনকে। প্রথম দফা নির্বাচনের ঠিক একদিন আগে বুধবার সকালে হঠাৎ করে ছড়িয়ে পড়ে কবি শ্রীজাতকের পুরনো একটি কবিতা মামলায় গ্রেফতারির নির্দেশ দিয়েছে আদালত। এমনকি ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে বলেও জানা যায়। তোলপাড় শুরু হয় সব বলে। শ্রীজাত নিজে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, গলা খুলে মাথা তুলে কথা বলার মতো ‘অন্যায়’ করার জন্য হয়তো তাঁকে মাশুল দিতে হবে। প্লেটোর উদ্ধৃতি টেনে কটাক্ষও করেন কবি। প্রশ্ন ওঠে ২০১৯ সালে যে মামলা হয়েছিল তার ভিত্তিতে ভোটের ঠিক আগের দিন গ্রেফতারি পরোয়ানা কেন? নিন্দায় সরব হয় ওয়াকিবহাল মহল। একজন কবি কীভাবে সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হতে পারে সে যুক্তি নিয়ে যখন আলোচনা সমালোচনা শুরু হয়েছে, ঠিক তখনই আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করে নির্বাচন কমিশন জানায় খবরটি ভুয়ো। অফিসিয়াল বিবৃতিতে লেখা হয়েছে, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ও ভুয়ো খবর ছড়ানোর তীব্র নিন্দা জানানো হচ্ছে।’

 

Related articles

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...