Tuesday, June 23, 2026

বিশ্বকাপে গড়াপেটা বিতর্কের নেপথ্যে কুখ্যাত বিষ্ণোই গ্যাং, চাঞ্চল্যকর রিপোর্ট

Date:

Share post:

টি২০ বিশ্বকাপে(T20 World cup) গড়াপেটা বিতর্কের মধ্যেই উঠে এল বিস্ফোরক তথ্য। এবার বিশ্বকাপের জন্য জুড়ে গেল কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের(Lawrence Bishnoi gang) নাম। আগেই কানাডা দলকে নিয়ে গড়াপেটা বিতর্কে নাম জড়িয়েছে।

গড়াপেটা বিতর্কের কেন্দ্রবিন্দুতে কানাডা দলের অধিনায়ক দিলপ্রীত বাজওয়া। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী কানাডার বিশ্বকাপ দল নির্বাচনের ক্ষেত্রে বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishnoi gang)প্রভাব রয়েছে। এখানেই শেষ নয়, বহু ক্রিকেটারকে হুমকি দেওয়া হয়েছে যাতে তাঁরা অধিনায়ক হিসাবে দিলপ্রীতের নিয়োগকে সমর্থন করেন এবং কয়েকজনকে তো স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে এর অন্যথা হলে তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে।

এখানেই শেষ নয়, এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাংকে কানাডায় সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত এক সহিংস অপরাধী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। পাশাপাশি তাদের সরাসরি এই ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধেই গায়ক সিধু মুসেওয়ালার হত্যার অভিযোগ রয়েছে। বাজওয়ার হঠাৎ করে অধিনায়কত্বের পদে উঠে আসার কারিগরও এই গোষ্ঠীই।

বিশ্বকাপে ম্যাচ গড়াপেটার বিতর্কে তদন্ত শুরু করেছে আইসিসির তদন্তকারী দল। গড়াপেটার অভিযোগ প্রসঙ্গে আইসিসি ইন্টেগ্রিটি ইউনিটের অন্তর্বর্তী জেনারেল ম্য়ানেজার অ্যান্ড্রু এফগ্রেভ সম্প্রতি ক্রিকইনফো’কে দেওয়া বিবৃতিতে বলেন, “কানাডা ব্রডকাস্ট কর্পোরেশনের তরফে সম্প্রচারিত অনুষ্ঠানটি সম্পর্কে তারা অবগত ৷ কিন্তু তদন্ত প্রক্রিয়ার স্বার্থে দুর্নীতিদমন শাখা এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করবে না ৷”

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...