Wednesday, April 22, 2026

রাজ্যের মুখ্যমন্ত্রীকে ‘এ দিদি’ মন্তব্য শাহের! কড়া জবাব অভিষেকের

Date:

Share post:

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া ভাষায় আক্রমণ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বুধবার জয়নগরের গড়দোয়ানি মোল্লারচক এইচ পি পেট্রোল পাম্প সংলগ্ন মাঠের জনসভা থেকে মহিলা মুখ্যমন্ত্রীকে শাহের ‘এ দিদি’ মন্তব্যের জবাব দিলেন অভিষেক। আরও পড়ুন: ইডি বনাম আইপ্যাক মামলায় তদন্তকারী সংস্থার এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যের

অভিষেকের কথায়, “গতকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে বলছেন ‘এ দিদি’। এই তাঁর নারীর প্রতি সম্মান। রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, বয়সে কমপক্ষে ১০ বছরের বড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেরবার বলেছিলেন ‘ও দিদি’ তখন কী হয়েছিল ৭৭-এ গাড়ি আটকে গিয়েছিল। অর্থাৎ গতবারের বিধানসভা ভোটে বিজেপি ৭৭টি আসন পেয়েছিল। এবার ৫০-ও পার হবে না অমিত শাহ।”

মোদি,শাহকে গরমে বেশি জল খাওয়ার পরামর্শ দিয়ে তীব্র কটাক্ষ করেন অভিষেক। বলেন, “বিজেপি চেয়েছে আপনাদের অধিকার কেড়ে নিতে। খেলা মোদি-শাহ শুরু করেছেন রাজ্যের মানুষ গণতান্ত্রিক মাধ্যমে আমরা জবাব দেব।” একইসঙ্গে এদিন দক্ষিণ ২৪ পরগণার মানুষকে করজোড়ে নতমস্তকে প্রণাম করেন অভিষেক।

পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণার মানুষ বিজেপিকে গণতান্ত্রিক মাধ্যমে ৩১-০ করতে চলেছে, বলে আত্মবিশ্বাসী অভিষেক। একইসঙ্গে কেন দক্ষিণ ২৪ পরগণায় শেষ দফায় ভোট হয়? সেই প্রশ্নের উত্তর দিয়ে অভিষেক জানিয়েছেন, এই জেলার মানুষই শেষে রফা দফা করবে বলে এই জেলাতেই শেষ দফা ভোট হয়।

Related articles

হার নিশ্চিত বুঝে পুলিশ-দাওয়াই! নন্দীগ্রামে শুভেন্দুর নির্দেশে কমিশন-অরাজকতার পর্দাফাঁস

নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি যেন তেন প্রকারে বাংলা দখলে মরিয়া। যদিও তার মধ্যে বাঁধ সেধেছে বিরোধী দলনেতার...

পহেলগাঁও সামলাতে পারো না, আর বাংলার ভোটে মিলিটারি? মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতার 

পহেলগাঁওতে জঙ্গি হামলা রুখতে পারো না! আর বাংলার নির্বাচনে মিলিটারি চাই মোদিবাবু? সাঁজোয়া গাড়ি নিয়ে এসেছ? পহেলগাঁওয়ে যখন...

গদ্দারের জন্য তৃণমূলের দরজা চিরতরে বন্ধ! দেগঙ্গার সভা থেকে হুঙ্কার অভিষেকের 

বুধবার উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা বিধানসভার তৃণমূল প্রার্থী আনিসুর রহমানের সমর্থনে দেগঙ্গার বেনাপুর রোহিত ইটভাটা মাঠে দ্বিতীয়...

উজাড় হবে ২৪টি গ্রাম: মধ্যপ্রদেশে প্রতিবাদের জেরে বন্ধ মোদির ৪৯০০০ কোটির প্রকল্প

বিজেপি রাজ্যেই গ্রামবাসীদের প্রতিরোধের মুখে থমকে গেল প্রধানমন্ত্রীর শিলান্যাস করা প্রকল্প। বিজেপির প্রকল্পগুলির সঙ্গে যেভাবে জনজীবনের উন্নয়নের থেকে...