Tuesday, June 23, 2026

IPL: সিএসকের স্বস্তি, অনুশীলন শুরু ধোনির, খেলবেন মুম্বইয়ের বিরুদ্ধে?

Date:

Share post:

সিএসকে(CSK) ভক্তদের জন্য সুখবর। চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। মঙ্গলবার সিএসকে দলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে । সেই ভিডিওতে মাহিকে উইকেটকিপিং করতে দেখা গেছে। চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, এই ম্যাচে ধোনির খেলা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

আইপিএলের শুরু থেকেই চোট ভোগাচ্ছে ধোনিকে (MS Dhoni)। অবশেষে চোট কাটিয়ে নেটে ফিরলেন ধোনি। চলতি আইপিএলে ধোনির প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী শোনায় চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংকে। এখনও রিহ্যাবে আছেন ক্যাপ্টেন কুল। তবে নেট সেশনে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে কবে সিএসকের হয়ে মাঠে নামবেন, সেই নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত।

শনিবার সানরাইজার্সের কাছে ১০ রানে হারের পর মাইক হাসি বলেছিলেন, ধোনি ধীরে ধীরে ফিট হচ্ছে।তাঁর কথায়, ‘ধোনি রিহ্যাবে সঠিকভাবে এগোচ্ছে। আমি ব্যাটিং কোচ। যেভাবে ব্যাট করছে, তাতে আমি খুশি।’

ধোনিকে তাড়াহুড়ো করে মাঠে নামানোর ঝুঁকি নিতে চায় না দল। ৪৪ বছরের এই উইকেটরক্ষক-ব্যাটারের ওপর বাড়তি চাপ পড়তে পারে বলেই সতর্ক কর্তৃপক্ষ। তার ওপর দলের পারফরম্যান্সও খুব একটা আশাজনক নয়। ছয় ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ার পাশাপাশি আয়ুষ মাত্রের (Ayush Matre) হ্যামস্ট্রিং চোট পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফলে ধোনির প্রত্যাবর্তন এখন দলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...