Tuesday, June 23, 2026

বকেয়া ছয় মাসের ভাড়া! দেনার দায়ে বন্ধ বিরাটের রেস্তোরাঁ

Date:

Share post:

আইপিএলের মধ্যেই জার্মান সুন্দরীর ছবিতে লাইক দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এবার বন্ধ হল কোহলির রেস্তোরাঁও (One8)। বেঙ্গালুরুতে ওয়ান কম্যুন রেস্তোরাঁর বিরুদ্ধে দমকলের নিয়ম ভঙ্গের অভিযোগ আগেই উঠেছিল, এবার তালা ঝুলল ওয়ান কম্যুনতে(One8)।

বকেয়া ভাড়া পরিশোধ না করায় শহরের সিভিল কোর্টের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে এই রেস্তরাঁটি। বিরাট কোহলির রেস্তোরাঁর প্রায় ছ’মাসের ভাড়া বকেয়া আছে, রক্ষণাবেক্ষণ খরচ এবং ট্যাক্স-সহ ২ কোটিরও বেশি বকেয়া রয়েছে। এরপরেই হোটেলটি যে বাড়ির মালিক তিনি আদালতে মামলা করেন। এই মামলাতেই কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালত বিরাটের রেস্তরাঁ (Virat Kohli Restaurant) বন্ধ করার নির্দেশ দিয়েছে।

ওয়ান কম্যুন হলো বিরাট কোহলির প্রতিষ্ঠিত একটি প্রিমিয়াম রেস্তোরাঁ(Virat Kohli Restaurant) ও বার চেইন। এই ব্র্যান্ডটি দিল্লি (এরোসিটি), গুরুগ্রাম, পুনে, কলকাতা, নয়ডা, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মতো শহরে রয়েছে। বিশ্বমানের খাবার, বিলাসবহুল পরিবেশ এবং প্রাণবন্ত কমিউনিটি ডাইনিংয়ের জন্য পরিচিত। এটি বিরাট কোহলির ওয়ান৮ ব্র্যান্ডের একটি অংশ এবং ট্রু প্যালেট হসপিটালিটির সাথে অংশীদারিত্বে পরিচালিত হয়। কিন্তু আদালতের এই নির্দেশ বিরাটের ইমেজেও ধাক্কা দিল।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...