Wednesday, April 22, 2026

বদল নয়, গণতন্ত্রে বদলা চাই: প্রথমদফার প্রচারের আগে স্লোগানে ঝড় তুললেন মমতা

Date:

Share post:

”বদলা নয়, বদল চাই”- স্লোগান তুলেই ২০১১-এ ৩৪ বছরের বাম সরকারকে সরিয়ে ক্ষমতায় আসেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার এসআইআর আবহে বিধানসভা নির্বাচনে সেই স্লোগান (Slogan) পরিবর্তন করলেন মমতা। এবার তৃণমূল সভানেত্রীর মুখে ”বদল নয়, বদলা চাই”। তার ব্যাখ্যাও দেন মমতা। বলেন, ”বদল নয়, বদলা চাই। ভোটের বাক্সে বদলা চাই। গণতন্ত্রে বদলা চাই। খুনোখুনিতে আমরা বিশ্বাস করি না।”

বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে তিনটি সভা করেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই মমতা (Mamata Banerjee) বলেন, ”২০১১ সালে বলেছিলাম বদলা নয় বদল চাই। এবার বলছি বদল নয়, বদলা চাই।” এর পরেই বদলার ব্যাখ্যা দিয়ে তৃণমূল সভানেত্রী বলেন, ”ভোটের বাক্সে বদলা চাই। গণতন্ত্রে বদলা চাই। খুনোখুনিতে আমরা বিশ্বাস করি না।”

২০১১-র পরিবর্তনের সময় মমতার ”বদল নয়, বদলা চাই” স্লোগানে মুখরিত ছিল বাংলা। তার পর থেকে এই স্লোগানকেই পাথেয় করেছেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথমদফার ভোটগ্রহণের আগের দিন মমতা সেই স্লোগানই পাল্টে বলেন, ”বদল নয়, বদলা চাই।”  ব্যাখ্যা দিয়ে মমতা বলেন, ”ভোটের বাক্সে বদলা চাই। গণতন্ত্রে বদলা চাই। খুনোখুনিতে আমরা বিশ্বাস করি না।”

কমিশন ও বিজেপি (BJP) একযোগে নিশানা করে মমতা বলেন, ”গায়ের জোরে কেন্দ্রীয় বাহিনী ছাপ্পা ভোট দেবে। আমি ওদের বলব, রাজনীতি করবেন না। আমরা আপনাদের স্যালুট করি। আপনারা দেশরক্ষা করেন। কেন্দ্রীয় বাহিনী নাকি ‘বিজেপি জিন্দাবাদ’ বলে এখন! এত দুঃসাহস হয় কী করে?”

তৃণমূল সভানেত্রীর পরামর্শ, ”কেন্দ্রীয় বাহিনী নাকি ভোটকেন্দ্রে আপনাকে চেক করবে। মেয়েদের গায়ে হাত দিলে আইনের পথে হাঁটবেন। কেউ হাতে অস্ত্র তুলে নেবেন না। কী করতে হবে, আপনি জানেন।” গণতান্ত্রিক পথেই মোকাবিলার নির্দেশ দেন দলনেত্রী।

Related articles

কার ভুলে ভোটাধিকার থেকে বঞ্চিত: ২৭ লক্ষের মাত্র ১৩৬ জনকে ভোটাধিকার ট্রাইবুনালের!

রাজ্যের ন্যায্য ভোটাররা ভোটাধিকার থেকে যাতে বঞ্চিত না হন তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা...

হার নিশ্চিত বুঝে পুলিশ-দাওয়াই! নন্দীগ্রামে শুভেন্দুর নির্দেশে কমিশন-অরাজকতার পর্দাফাঁস

নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি যেন তেন প্রকারে বাংলা দখলে মরিয়া। যদিও তার মধ্যে বাঁধ সেধেছে বিরোধী দলনেতার...

পহেলগাম সামলাতে পারো না, আর বাংলার ভোটে মিলিটারি? মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতার

পহেলগামে জঙ্গি হামলা রুখতে পারো না! আর বাংলার নির্বাচনে মিলিটারি চাই মোদিবাবু? সাঁজোয়া গাড়ি নিয়ে এসেছ? পহেলগামে যখন...

গদ্দারের জন্য তৃণমূলের দরজা চিরতরে বন্ধ! দেগঙ্গার সভা থেকে হুঙ্কার অভিষেকের 

বুধবার উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা বিধানসভার তৃণমূল প্রার্থী আনিসুর রহমানের সমর্থনে দেগঙ্গার বেনাপুর রোহিত ইটভাটা মাঠে দ্বিতীয়...