Tuesday, June 23, 2026

গরম এড়াতে সকাল সকাল ভোট দেওয়ার লম্বা লাইন, EVM বিভ্রাট বাঁকুড়ায়

Date:

Share post:

রেকর্ড কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন (first phase of West Bengal election)। ১৬ জেলার ১৫২ টি কেন্দ্রে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সকাল-সকাল ভোটকেন্দ্রের বাইরের লম্বা লাইন ভোটারদের। দার্জিলিং থেকে আলিপুরদুয়ার, কালিম্পং থেকে কোচবিহার, বাঁকুড়া থেকে বীরভূম -পুরুলিয়া সর্বত্রই একই ছবি। গরমের দাবদাহ এড়াতে ভোটের লাইনে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সকলকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

এদিন সকাল ছটা থেকে মকপোল শুরু হয়। এরপর ৭টা থেকে ভোটগ্রহণ। সকাল সকাল ভোট দিলেন হাসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী কাজল শেখ। প্রথম আধঘণ্টায় কোথাও কোনও বড় অশান্তির ঘটনা নেই। তবে বাঁকুড়া জেলা সারদামণি মহিলা কলেজ ও শিলিগুড়ির মার্গারেট হাইস্কুলে ইভিএম খারাপ থাকায় নির্ধারিত সময় ভোটগ্রহণ শুরু হয়নি বলে জানা গিয়েছে। অন্যদিকে আসানসোলের জামুরিয়ায় গাড়ির মধ্যে ইভিএম মেশিন উদ্ধার। শ্রীপুর মোড়ে সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভের খবর মিলেছে। মোটের ওপর এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ।

 

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...