Friday, April 24, 2026

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে স্ট্রং রুমের দিকে রওনা হওয়া গাড়িগুলিকে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল এবং আইপ্যাকের সদস্যরা যোগসাজশ করে নাকি ইভিএম বদলে দেওয়ার চক্রান্ত করছে। যদিও এই দাবিকে ‘হাস্যকর’ ও ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল।

ভোট মিটতেই নন্দীগ্রামের একাধিক বুথে দেখা যায় ইভিএম বহনকারী ভ্যান ঘিরে বিজেপি নেতাদের ভিড়। বেশ কিছু জায়গায় রাস্তা অবরোধ করে গাড়ি আটকে দেওয়ার চেষ্টা হয়। পরিস্থিতি জটিল হতে দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। তারা পথ পরিষ্কার করে ইভিএমের গাড়িগুলিকে নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে।

তৃণমূল শিবিরের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি এখন এমন অদ্ভূত সব অজুহাত খাড়া করছে। বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মীদের এই ধরণের পথ আটকানোর খবর সামনে আসছে। তাদের মতে, পরাজয়ের ভয়ে এখন দিশেহারা হয়েই গেরুয়া শিবির গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইভিএমের নিরাপত্তা সুনিশ্চিত করতে তারা বদ্ধপরিকর এবং কেউ যদি আইন নিজের হাতে নেওয়ার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপাতত সব বুথ থেকেই ইভিএম কড়া পাহারায় স্ট্রং রুমে পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তরফেও জানানো হয়েছে, ইভিএম বদলের এই অভিযোগ সম্পূর্ণ অলীক এবং সুরক্ষা বলয় ভেঙে এমনটা করা অসম্ভব।

আরও পড়ুন- প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

_

_

_

_

_

_

_

Related articles

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...

প্রথমদফায় তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে: দাবি তৃণমূলের সেনপতির, ৪ মে বাংলায় থাকতে বললেন শাহকে 

”প্রথম দফায় তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। আমি রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করি না, যখন করি, তখন কিন্তু মিলে যায়।...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ৯ অভিযোগ: নতুন করে অপসারণের নোটিশ ৭৩ সাংসদের

মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার যেভাবে দেশের একাধিক রাজ্যে এসআইআরের নামে বেছে বেছে ভোটারদের নাম বাদ দিয়ে কেন্দ্রের...

IPL: শ্রেয়সকে ছাড়া ভুল সিদ্ধান্ত! বিস্ফোরক মন্তব্য প্রাক্তন কেকেআর কোচের

শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়া নিয়ে মুখ খুললেন কেকেআরের(KKR) প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত(Chandrakant Pandit)। সূর্যকুমার যাদব, শুভমান গিল, শ্রেয়স...