Friday, April 24, 2026

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

Date:

Share post:

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) সূত্রে খবর, রাজ্যে বৃষ্টির (Rain) অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। যার ফলে, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া-সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। রাজ্যে আগামী বুধবার দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে। তার আগে ঝড় বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে আশা করা যায়। আরও পড়ুন: দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রোদের দাপট কমবে না। আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।এপ্রিলের শুরু থেকে উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী হলেও মাসের একেবারে শেষে হাওয়া বদল হতে চলে। শনিবারের পর থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়া, এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। আজ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তারও বেশি ছুঁতে পারে। বিকেলের দিকে অবশ্য বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়ায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টি চলবে। শনিবার ও রবিবার পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিও হতে পারে।

Related articles

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...