Friday, April 24, 2026

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

Date:

Share post:

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন ন্যাল এলাকার কাছে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি পিকআপ ভ্যান গভীর খাদে পড়ে যায়। এদিনের দুর্ঘটনায় আরও ২ জন গুরুতর জখম হয়েছেন। তাদের অবস্থা রীতিমত আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় মৃতরা ঘনসালি এলাকার চাঞ্জি, ঠেলা এবং চকরেডা গ্রামের বাসিন্দা। তাঁরা স্থানীয় এক ব্যক্তির শেষকৃত্য করতে হরিদ্বারে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনার মুখে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

চম্বা থানার পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়। তেহরি গাড়োয়াল জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক ব্রিজেশ ভট্ট ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। SDRF কর্মী, স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। দুই আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। নিহত সাতজন হলেন থেলা, ঘানসালি, তেহরির বাসিন্দা আশা লাল (৪০), মহাবীর (৬০) বিজয় লাল (৩৬), প্রেম লাল (৬০), শিব সিং (৩৫), শিব সিং (৩৫), সেহাত লাল (৬৫), লক্ষণ (৩৩)।ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ( Minister Pushkar Singh Dhami )।

Related articles

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...