Site Logo

শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

EBBS DESK·
শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ হিংসামুক্ত, শান্তিপূর্ণ। ঘটনায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুক্রবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানির আগে প্রধান বিচারপতি সূর্য কান্ত (Surya Kanta) বলেন, “বাংলায় ভোটদানের বেশি হার দেখে একজন ভারতীয় হিসেবে আমি খুবই খুশি।” বাংলার নির্বাচনের প্রথমদফার ভোটগ্রহণের প্রশংসা করেছেন সলিসিটর জেনারেল তথা কমিশনের আইনজীবী তুষার মেহতাও (Tushar Meheta)। তাঁর সঙ্গে সহমত রাজ্যের আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও (Kalyan Banerjee)। কমিশনের আইনজীবীকে বাংলায় নৈশভোজে আমন্ত্রণও জানান কল্যাণ। প্রধান বিচারপতির বেঞ্চের আরেক বিচারপতি জয়মাল্য বাগচীও শান্তিপূর্ণ ভোটগ্রহণে খুশি।

Sponsored

Sranchi In Article

এদিন SIR সংক্রান্ত মামলার শুনানির আগেই রাজ্যের প্রথমদফা নির্বাচনের প্রসঙ্গ ওঠে। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ জানান, প্রথমদফায় ৯২ শতাংশ ভোট পড়েছে। পরিযায়ী শ্রমিকরা বাংলায় এসেও ভোট দিয়েছেন।

বিচারপতি জয়মাল্য বাগচী জানান, “কোনও হিংসার ঘটনা ঘটেনি।” এরপরই প্রধান বিচারপতি বলেন, “ভোটদানের বেশি হার দেখে একজন ভারতীয় হিসেবে আমি খুবই খুশি। মানুষ যখন ভোটাধিকার প্রয়োগ করে, তখন গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে।” কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল প্রথম দফার ভোট নিয়ে বলেন, ৯২ শতাংশ ভোটদান ঐতিহাসিক। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। কেন্দ্রীয় বাহিনীর কাজ প্রশংসানীয়।

৪ মে রাজ্যে বিধানসভা ভোটের ফলপ্রকাশের দিনই তুষার মেহতাকে নৈশভোজে আমন্ত্রণ জানান রাজ্যের আইনজীবী কল্যাণ (Kalyan Banerjee)। বলেন, “৪ মে নৈশভোজের আমন্ত্রণ জানাচ্ছি।” এই শুনে বিচারপতি বাগচীর বলেন, সলিসিটর জেনারেল আগে যদি কলকাতায় আসতেন, তাহলে ওই দায়িত্ব ওনারই থাকত। প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণ, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের শক্তি উপলব্ধি করতে পারলে ভোটাররা হিংসায় জড়ান না।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →