Wednesday, June 24, 2026

মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট জমার সুপ্রিম নির্দেশ, সময় চাইল NIA

Date:

Share post:

মালদহের মোথাবাড়ি (Mothabari in Malda) কাণ্ডে শুক্রবার এনআইকে (NIA) চার্জশিট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে তার জন্য আপাতত কয়েকদিন সময় চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এর আগে বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতের বিচারক সুকুমার রায় ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছেন। কালিয়াচকে বিডিও অফিসে বিচারকদের আটকে রাখা এবং সুজাপুরে জাতীয় সড়ক অবরোধের ঘটনায় ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলাম ও তাঁর সহযোগীকে আগেই গ্রেফতার করা হয়েছিল। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত মোফাক্কেরুল এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী আকরামূল বাগানিকে এনআইএ হেফাজত মঞ্জুর করা হয়েছে। আরও পড়ুন: শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

বৃহস্পতিবার আদালতে এনআইএ-র আইনজীবী শ্যামল ঘোষ দাবি করেন, ১ এপ্রিল মোথাবাড়িতে যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার নেপথ্যে অন্যতম মূলচক্রী হলেন এই মোফাক্কেরুল ইসলাম। এনআইএ-র অভিযোগ করে পুলিশের নিরাপত্তা বলয় ভেঙে জনতাকে উসকানি দিয়েছিলেন মোফাক্কেরুল। সরকারি সম্পত্তি ভাঙচুর এবং বিশৃঙ্খলা সৃষ্টিতে তিনি ও আকরামূল সরাসরি জড়িত বলে অভিযোগ তোলে। সুজাপুরে জাতীয় সড়ক অবরোধের মূল পরিকল্পনা তাঁদেরই ছিল। তদন্তকারীরা আদালতকে জানিয়েছেন, ঘটনার আসল সত্য উদঘাটন এবং এই ষড়যন্ত্রের জাল কতদূর বিস্তৃত তা জানতেই ধৃতদের জেরা করা প্রয়োজন। ঘটনার সময় ব্যবহৃত মোবাইল ফোনগুলি বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে, যা ফরেন্সিক পরীক্ষার জন্য নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...