Friday, April 24, 2026

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

Date:

Share post:

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি (AAP)। দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল রাঘবের। তুলে নেওয়া হয় তাঁর নিরাপত্তাও। তখনই জল্পনা ছিল গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন রাঘব। সেই জল্পনা সত্যি করে শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাঘব চাড্ডার জানিয়ে দিলেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। শুধু তিনিই নয়, আম আদমি পার্টি তিন চতুর্থাংশ সাংসদই পদ্ম  শিবিরে যোগ দেবেন বলে জানান রাঘব।

এদিন দিল্লিতে আম আদমি পার্টি সাংসদ সন্দীপ পাঠক ও অশোক মিত্তলকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাঘব। সেখানেই তিনি জানান, আপ ছেড়ে বিজেপিতে যোগ দেবেন তিনি। সঙ্গে রাজ্যসভায় আপের দুই তৃতীয়াংশ সাংসদও যাবে পদ্ম শিবিরে। রাঘবের কথায়, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যসভায় আম আদমি পার্টির দুই তৃতীয়াংশ সাংসদ সংবিধানের রীতি মেনে বিজেপিতে যোগ দেবেন।”

কেন এই সিদ্ধান্ত?
আপের বিরুদ্ধে অভিযোগ তুলে রাঘব জানান, “আম আদমি পার্টির জন্য আমি নিজের যৌবনের ১৫ বছর দিয়েছি। এই দল আজ তার নীতি, মূল্যবোধ থেকে সরে এসেছে। এখন এই দল দেশের স্বার্থে নয়, বরং ব্যক্তিগত স্বার্থে কাজ করছে। বিগত কিছু বছর ধরে আমার মনে হচ্ছিল যে ভুল দলে আমি সঠিক ব্যক্তি। তাই আজ, আমরা ঘোষণা করছি যে আমি আপ থেকে দূরত্ব তৈরি করছি এবং জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি।”

২০২৩ সাল থেকে রাজ্যসভার ডেপুটি লিডারের পদে ছিলেন রাঘব (Raghav Chadha)। সম্প্রতি সবেতন পিতৃত্বকালীন ছুটি, বিমানবন্দরে খাদ্যপণ্যের ক্রমবর্ধমান মূল্য, গিগ কর্মীদের অধিকার, মোবাইল রিচার্জ, প্রধান শহরগুলিতে যানজট এবং মাসিক স্বাস্থ্যবিধি ও জনস্বাস্থ্যের মতো বিষয় নিয়ে অধিবেশনে উদ্বেগের প্রকাশ করেন আপ সাংসদ। তবে, সেই সময় দলীয় সাংসদদের তেমন সমর্থন দেখা যায়নি। AAP সূত্রে খবর, দলীয় কাজ থেকেও কিছুটা দূরে থাকার অভিযোগ উঠেছিল রাঘবের বিরুদ্ধে। দলীয় বৈঠক, সাংবাদিক বৈঠক, এমনকী গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতেও সাম্প্রতিক অতীতে অনুপস্থিত থেকেছেন রাঘব।

দলের সঙ্গে দূরত্ব বাড়ছিলই রাজ্যসভার সাংসদের। এর পরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা, এবার বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন রাঘব চাড্ডা। এদিন , সেই জল্পনায় খোদ  সিলমোহর দিলেন রাজ্যসভার সাংসদ। শুধু তাই নয়, আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন একা তিনি নন, আম আদমি পার্টির মোট সাত জন রাজ্যসভার সাংসদই বিজেপি-তে যোগ দিচ্ছেন বলে এ দিন দাবি করেছেন রাঘব চাড্ডা৷ শুধু তিনি নয়, মোট সাত আপ সাংসদ যোগ দিচ্ছেন বিজেপিতে। রাঘবের এই দাবি সত্যি হলে বড়সড় ভাঙন ধরছে আম আদমি পার্টিতে৷

Related articles

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...