Wednesday, June 24, 2026

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের বর্ষীয়ান প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay), অন্যদিকে বিজেপির শতরূপা। এই দুই হেভিওয়েট প্রার্থীর মাঝেই প্রচারের ময়দান কাঁপাচ্ছেন বামেদের তরুণ মুখ, ২৯ বছর বয়সী আফরিন শিল্পী। আফরিনের হয়ে ভোটের ময়দানে প্রচারে নেমেছিলেন খোদ বিমান বসুও। শুক্রবার সকালে বালিগঞ্জের নির্বাচনী লড়াইয়ে এক অন্যরকম সৌজন্যের ছবি ধরা পড়ল। এদিন সকালে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee) বাড়িতে পৌঁছে গেলেন এই বাম প্রার্থী। যদিও এখনও পর্যন্ত সরাসরি কোনও রাজনৈতিক দলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে দেখা যাইনি বুম্বা দাকে। সবার জন্যই তাঁর অবারিত দ্বার।

এদিন ৬৫ নম্বর ওয়ার্ডে প্রচার চালাচ্ছিলেন এসএফআই (SFI)-এর প্রাক্তনী আফরিন। প্রচার চলাকালীনই তিনি হাজির হন ‘টলিউড ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে। অভিনেতার সঙ্গে সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আফরিন লেখেন, “বিশিষ্ট অভিনেতা শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি আমার বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত। ওঁর আশীর্বাদ আমাদের এই লড়াইয়ের পথ আরও সুদৃঢ় করবে।” রাজনীতির উর্ধ্বে উঠে প্রার্থীর এই সৌজন্য সাক্ষাৎ নির্বাচনী আবহে বিশেষ মাত্রা যোগ করেছে।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...