Wednesday, June 24, 2026

IPL: শ্রেয়সকে ছাড়া ভুল সিদ্ধান্ত! বিস্ফোরক মন্তব্য প্রাক্তন কেকেআর কোচের

Date:

Share post:

শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়া নিয়ে মুখ খুললেন কেকেআরের(KKR) প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত(Chandrakant Pandit)। সূর্যকুমার যাদব, শুভমান গিল, শ্রেয়স আইয়ারদের পেয়েও ধরে রাখতে পারেনি কেকেআর। তবে চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়সকে ছেড়ে দেওয়াটা ভুল সিদ্ধান্ত তা মেনে নিলেন প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

তিনি বলেন‘‘ শ্রেয়স দুর্দান্ত ক্রিকেটার। অধিনায়ক হয়ে কেকেআরকে ট্রফি দিয়েছে। ও যেভাবে দল পরিচালনা করত, সেটাও প্রশংসনীয়। ওকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা দুর্ভাগ্যজনক।কিন্তু কখনও কখনও কিছু পরিস্থিতি এবং বৃহত্তর কৌশল এই রকম খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য করে। কেকেআরের কোচ হিসাবে নিশ্চিত ভাবে এই সিদ্ধান্তটা আমার খারাপই লেগেছিল। এটা বলতে পারি, ওকে ইচ্ছাকৃত বাদ দেওয়া হয়নি। দু’পক্ষের মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল না। শুধু শ্রেয়স নয়, ফিল সল্ট এবং অন্যদের ক্ষেত্রেও আমার একই মতামত। ওই সিদ্ধান্তগুলো আমাদের পক্ষে আসেনি।’’

 

বর্তমানে রাহানে দলের দায়িত্বে আছেন। কিন্তু তাঁর অধিনায়কত্বে একেবারেই ফল ভালো করতে পারছে কেকেআর। চাপ ও দায়িত্বই কি প্রভাব ফেলছে পারফরম্যান্সে? রাহানে প্রসঙ্গে প্রাক্তন কোচের বিশ্লেষণ , দলের খারাপ পারফরম্যান্সের চাপ রাহানের উপর পড়তে পারে, যা স্বাভাবিক ভাবেই ব্যাটিংয়ে প্রভাব ফেলছে।

তবে রাহানকে দোষ না দিয়ে পণ্ডিত বলেন, ‘দল ভালো না করলে চাপ তৈরি হয়, আর সেই দায়িত্ব একজন সিনিয়র খেলোয়াড়ের উপরেই পড়ে। ও হয়তো ম্যাচ জেতানোর বাড়তি চাপ নিচ্ছে। কিন্তু প্রতিটি খেলোয়াড়ই আলাদা, তাই পারফরম্যান্স ওঠানামা করাই স্বাভাবিক।’-

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...