Thursday, June 25, 2026

হুগলি ধনেখালিতে লক্ষাধিক টাকা উদ্ধার, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Date:

Share post:

ভোট প্রচারে বেরিয়ে হুগলির (Hooghly) ধনেখালিতে টাকা দিলি করার অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। শুক্রবার রাতে সোমসপুর দক্ষিণ শিমলা গ্রামে সন্দেহভাজন একটি সাদা গাড়ি থেকে ২ লক্ষ ১০ হাজার ৮৮০ টাকা উদ্ধার করল পুলিশ। চালককে আটক করা হয়েছে বলে খবর মিলেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে একটি চারচাকা মঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা গাড়িটিকে ঘিরে ফেলেন। এরপর পুলিশ গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে। ধনেখালির তৃণমূল প্রার্থী অসীমা পাত্রের (TMC candidate Ashima Patra) অভিযোগ, হুগলিতে দ্বিতীয় দফা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে এই টাকা বিলি করা হচ্ছিল। তাঁর দাবি, গাড়িতে এক ভিন রাজ্যের ব্যক্তি (সম্ভবত অসমের) এবং স্থানীয় এক বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। ভোটারদের প্রভাবিত করতেই এই টাকা বিলি করা হচ্ছিল বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...