Thursday, June 25, 2026

‘আম জনতাকে’ ঠকাচ্ছেন হুমায়ুন! কবীরের দল ছেড়ে তৃণমূলে উলুবেড়িয়ার প্রার্থী

Date:

Share post:

বিজেপির পর ভাঙন অব্যাহত হুমায়ুন কবীরের (Humayun Kobir) দলে। বুধবার বাংলায় দ্বিতীয় দফায় ভোট। তার আগে শনিবার আম জনতা উন্নয়ন পার্টি ছেড়ে তৃণমূল (TMC) কংগ্রেসে যোগদান করলেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী শেখ হাবিব (Sheikh Habib)।

আজ সকালে উলুবেড়িয়া কলেজের সামনে তৃণমূলের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। সেখানেই সপরিবারে তৃণমূলে যোগ দেন শেখ হাবিব। পুলক তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান। গোটা রাজ্যে আম জনতা উন্নয়ন পার্টির প্রায় ৮০ জন প্রার্থী ইতিমধ্যেই দল ছেড়েছেন বলে দাবি। আরও পড়ুন: সন্তোষপুরে ভয়াবহ আগুনে পুড়ল ঝুপড়ি! শিয়ালদহ- বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

দল ছাড়ার কারণ হিসেবে হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এই নেতা জানিয়েছেন, “দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঠকাচ্ছেন। তিনি তলে তলে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন। এই সত্যি বুঝতে পেরেই আমি দল ছেড়েছি।” হাবিব আরও বলেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই হুমায়ুন কবীরের কাজকর্ম দেখে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আমার পরিবারের সদস্যরাও আমায় এই নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াতে বলছিলেন। কিন্তু আমি রাজনীতি করতে চাই, তাই উন্নয়নকে পাথেয় করে তৃণমূলের ওপর ভরসা রাখলাম।”

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...