Thursday, June 25, 2026

ISL: ওডিশা ম্যাচের আগে ধাক্কা, কড়া শাস্তি পেলেন মিগুয়েল

Date:

Share post:

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে নিয়ম লঙ্ঘন করায় শাস্তি পেলেন ইস্টবেঙ্গল(East Bengal) ফুটবলার মিগুয়েল(Miguyel)। এআইএফএফ-র প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে জানানো হয়েছে, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অসদাচরণের জন্য ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার মিগুয়েল ফিগুয়েরাকে ২ ম্যাচের জন্য নির্বাসনের শাস্তি দেওয়া হয়েছে। এর ফলে ওড়িশা এফসি ও মুম্বই সিটি ম্যাচ খেলতে পারবেন না মিগুয়েল(Miguel)।

বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন মিগুয়েল(Miguel)। শুধু তাই নয়, মাঠ ছাড়ার আগে প্রতিপক্ষ ডাগ-আউটের দিকে বলে শটও মেরেছেন তিনি। মাথা গরম করে মেজাজ হারানোয় বিপাকে ইস্টবেঙ্গল। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, তিন ম্যাচের নির্বাসন হতে পারে মিগুয়েলের। এর পরেই ফেডারেশনকে শাস্তি কমানোর আবেদন করেছিল ইস্টবেঙ্গল। কিন্ত তাতেও কাজ হল না। তবে বড় শাস্তির হাত থেকে রক্ষা পেলেন।

শুক্রবার শৃঙ্খলারক্ষা কমিটির সামনে এবারের আইএসএলের বেশ কয়েকটি ম্যাচের কয়েকটি ঘটনাকেও উদাহরণ হিসাবে তুলে ধরেন লাল হলুদ ফুটবলার। মিগুয়েলের তরফ থেকে মোট সাতটি পয়েন্ট তুলে ধরা হয়েছে শৃঙ্খলারক্ষা কমিটির সামনে। তবে রেফারির লাল কার্ড দেখানোর সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ থিঙ্কট্যাঙ্ক। মিগুয়েলের শাস্তি কমানোর আবেদন জানিয়ে ম্যাচের পরেই ফেডারেশনকে ই-মেল করে ইস্টবেঙ্গল। কিন্ত তা হল না।

২৮ এপ্রিল ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। বাংলায় ভোটের জন্য ঘরের মাঠে ম্যাচ খেলতে পারবে না লাল হলুদ। গোয়ায় প্র্যাক্টিস মাঠের অভাব থাকলেও সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে রবিবার মারগাঁও পৌঁছে যাচ্ছে লাল হলুদ বাহিনী।

শনিবার সংবাদিক সম্মেলনে অস্কার ব্রুঁজো বলেন এখন সব দলই জেতার জন্য খেলছে। গোয়াতে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনে পাঞ্জাব, মুম্বই সব কঠিন চ্যালেঞ্জ হবে। আমাদের খেলোয়াড়দের আরও বেশি শান্ত থাকতে হবে। এটা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়। উস্কানিতে পা দিলে চলবে না। উস্কানির প্রতিক্রিয়া জানালে শাস্তি আসবেই। বিশ্ব ফুটবলে একই ঘটনা ঘটলে ফুটবলারদের শাস্তির মুখে পড়তে হয় না! রেফারির ভুলের জন্য কি সে ব্যান হবে?

ফুটবলার অ্যান্টন সজবার্গ বলেন, আমাদের কাছে এখন সব ম্যাচই গুরুত্বপূর্ণ। ওড়িশা এফসি অবশ্য আপাতত লড়াই করছে, তবে ওরাও জেতার চেষ্টা করবে। আমি খেলার জন্য মুখিয়ে আছি। দলের সঙ্গে মানিয়ে নিয়েছি, ভারতে এসে খুব খুশি। মিগুয়েলকে না পাওয়াটা অবশ্যই চাপের হবে। ও না খেললে আমাদের আরও সঙ্ঘবদ্ধ হয়ে খেলতে হবে।

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...