Thursday, June 25, 2026

মানিকতলার টাকা গুজরাতে যেতে দেবেন না! শ্রেয়ার সমর্থনে রোড শো থেকে কেন্দ্রকে তোপ অভিষেকের 

Date:

Share post:

বিজেপি জিতলে মানিকতলার টাকা গুজরাতে চলে যাবে, আর শ্রেয়া পাণ্ডে জিতলে সেই টাকা এই এলাকার উন্নয়নের কাজে লাগবে! শনিবার হরিয়ানা মোড় থেকে বিধাননগর স্টেশন পর্যন্ত আয়োজিত রোড শো থেকে এ ভাবেই কেন্দ্রের শাসকদলকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের সমর্থনে আয়োজিত মিছিলে এ দিন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এ দিনের রোড শো থেকে অভিষেক অভিযোগ করেন, বিজেপি আইনি জটিলতা তৈরি করে মানিকতলায় নির্বাচন আটকে রেখেছিল। পরবর্তীকালে আদালতের হস্তক্ষেপে ভোট হয় এবং প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে জয়ী হন। অভিষেকের দাবি, গত দেড় বছরে সুপ্তি পাণ্ডে যে পরিমাণ কাজ করেছেন, নরেন্দ্র মোদি নিজের এলাকাতেও ততটা করতে পারেননি। বিজেপি প্রার্থীকে নিশানা করে তিনি বলেন, ইডি-র হাত থেকে বাঁচতেই ওই ব্যক্তি তড়িঘড়ি বিজেপিতে যোগ দিয়েছেন। আগামী ৪ তারিখ নির্বাচনের ফল বেরোলে বিজেপি প্রার্থীকে মাছ বাজারে গিয়ে মাছ বিক্রি করতে হবে বলেও কটাক্ষ করেন তিনি।

বাংলার মনীষীদের অপমান এবং খাদ্যাভ্যাস নিয়ে বিজেপির মন্তব্যের কড়া সমালোচনা করেন অভিষেক। তিনি বলেন, যারা আগে মাছ খাওয়া নিয়ে বাঙালিদের ‘মোগল’ বলেছিল, তারাই এখন মাছ নিয়ে প্রচার করছে। বিবেকানন্দ থেকে নেতাজি— কাউকেই বিজেপি সম্মান জানাতে জানে না বলে তোপ দাগেন তিনি। পাশাপাশি, ১০০ দিনের কাজ এবং জল জীবন মিশনের বকেয়া টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন তৃণমূল সাংসদ। তাঁর প্রশ্ন, স্বাধীনতার ৭৯ বছর পর কেন মানুষকে নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে?

চাকরি প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে অভিষেক বলেন, বাংলায় কাজের অভাব বলে যারা প্রচার করেন, তারা কি জানেন ঝাড়গ্রামে বিহারের ছেলেকে এসে ঝালমুড়ি বিক্রি করতে হচ্ছে? সেই দোকানও রাজ্য সরকার করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন মহিলাকে হারানোর জন্য ১৬টি রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সংস্থাকে নামাতে হচ্ছে, তাও তাঁকে হারানো যাচ্ছে না। শ্রেয়া পাণ্ডেকে ৫০ হাজার ভোটে জেতানোর ডাক দিয়ে অভিষেক জানান, মেট্রোয় মহিলাদের বিশেষ কার্ড বা প্রসূতিদের দুয়ারে খাবার পৌঁছে দেওয়ার মতো জনকল্যাণমূলক কাজ জারি রাখতেই তৃণমূলকে ভোট দেওয়া প্রয়োজন। ২৯ তারিখ মানিকতলার মানুষকে লাইনে দাঁড়িয়ে বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন – মমতার কেন্দ্র থেকে ২৫ হাজার ভোটার বাদ! কমিশনের কারচুপিতে সরব ওমর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...