Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

Date:

Share post:

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছিল মেইতি সম্প্রদায়ের মানুষ। ব্যর্থ ওয়াই খেমচাঁদ সিংয়ের (Y Khemchand Singh) পরিবার তাঁদের বিচার না দিতে পারায় রবিবার মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের পথে মেইতি জনগোষ্ঠীর বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রবল বলপ্রয়োগ মনিপুর পুলিশ (Manipur Police) ও সেনাবাহনীর (Central Force)। ব্যাপক সংখ্যক বিক্ষোভকারী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে পাহাড়ে কুকি (Kuki) জনজাতির একের পর এক গ্রামে হামলার পরে নাগা (Naga) জনজাতিসহ মেইতিদেরও (Meitei) এই হামলার জন্য দায়ী করছে কুকিরা। দুই গোষ্ঠীর উপর প্রবল আঘাতের ইঙ্গিত কুকিদের হুঁশিয়ারিতে।

মনিপুরের মইরাং ত্রংলাওবি গ্রামে দুই মেইতি শিশুর মৃত্যুতে যে গ্রেফতারি হয়েছে, তা নিয়ে সন্তুষ্ট নয় মেইতিরা। এমনকি এতদিন কেটে গেলেও শিশুদুটির মৃতদেহ গ্রহণ করেনি তাদের পরিবার। এবার মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং সেই মৃতদেহ ফেরৎ নেওয়ার অনুরোধ করেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মেইতি সম্প্রদায়ের মানুষ। বিচারের দাবিতে রবিবার সকালে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ইম্ফল। কোঅর্ডিনেটিং কমিটি অন মনিপুর ইন্টিগ্রিটি-র (CoCoMI) ডাকে বিক্ষোভে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মেইতিরা সেই বিক্ষোভ মিছিলে যোগ দেন। স্মারকলিপি (deputation) জমা দেওয়ার কথা থাকলেও ব্যারিকেড ভেঙে এগোনোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস থেকে মক বোম ছোঁড়া হয়। পাল্টা বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে। ঘটনায় অন্তত ৩০ জন বিক্ষোভকারী (Meitei protester) আহত হওয়ার অভিযোগ। এর মধ্যে বেশিরভাগই ছাত্র সমাজের প্রতিনিধি। অন্যদিকে অন্তত ২০ জন নিরাপত্তা কর্মীর আহত হওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : লাগামছাড়া হিংসা মনিপুরে: দুই জনজাতির ৩ জনের মৃত্যু, গ্রামছাড়া শতাধিক পরিবার

মুখ্যমন্ত্রীর কাছে যে দাবিগুলি পেশ করে মেইতি বিক্ষোভকারীরা, তার মধ্যে যেমন দোষীদের গ্রেফতারির দাবি ছিল। তেমনই ছিল কুকিদের বিরুদ্ধে অস্ত্র সংবরণের যে সিদ্ধান্ত সরকারিভাবে নেওয়া হয়েছে, তা প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যদিকে, শুক্রবার থেকে কুকি গ্রামে নাগা জঙ্গি গোষ্ঠীর হামলার পর থেকে কুকিদের তরফ থেকে কোনও হামলা চালানো হয়নি। তবে উখরুলের একাধিক গ্রামে হামলায় নাগাদের পাশাপাশি মেইতিদেরও দায়ী করেছে কুকিরা। এরপরই ফের একবার মেইতিদের সঙ্গে কুকিদের নতুন করে জোরালো অশান্তি তৈরির সম্ভাবনার আশঙ্কা মনিপুরে।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...