Friday, June 26, 2026

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার আপডেট নিজেই দিলেন এনগিডি

Date:

Share post:

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)। রবিবার নিজেই শারীরিক অবস্থার আপডেট দিলেন প্রোটিয়া পেসার। রবিবার সমাজমাধ্যমে নিজেই সকলের উদ্দেশে বার্তা দিয়ে এনগিডি(Lungi Ngidi)জানান, তিনি এখন ঠিক আছেন। সকলের উদ্বেগ ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ, এখন সব ঠিক আছে।

ক্যাচ (Catch) ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে মাথা ও ঘাড়ে আঘাত পান তিনি। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিল্লির রাজেন্দ্র নগরের ম্যাক্স হাসপাতালে (Max Hospital in Rajendra Nagar) ভর্তি করা হয় দক্ষিণ আফ্রিকার (South Africa) এই পেসারকে। সেখানে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হয়। প্রথমে মাথা ও ঘাড়ের চোট নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি হলেও চিকিৎসকরা জানান, আপাতত বড় কোনও আশঙ্কার কারণ নেই।

ম্যাচের সময় বলের দিকে পিছন দিকে দৌড়ে গিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করতে গিয়ে তিনি পড়ে যান এবং মাথায় জোরে আঘাত লাগে। কিছুক্ষণ মাঠেই শুয়ে থাকতে দেখা যায় তাঁকে। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। গ্রিন করিডর (Green Corridor) তৈরি করে মাত্র ১১ মিনিটে তাঁকে অরুণ জেটলি স্টেডিয়াম (Arun Jaitley Stadium) থেকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...