Saturday, June 27, 2026

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

Date:

Share post:

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে ইভিএম (EVM) – সব কিছুতেই কারচুপির ছবিটা স্পষ্ট হয়েছে। এবার ইভিএম লুটের নতুন যে পন্থা নিয়েছে নির্বাচন কমিশন (ECI), নিজের কেন্দ্র ভবানীপুরে (Bhawanipur) নির্বাচনী জনসভা থেকে সেই ষড়যন্ত্র ফাঁস করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রাজ্যে নির্বাচনী প্রচারের শুরু থেকে দলীয় কর্মীদের ভোটকেন্দ্র ও স্ট্রংরুম নিয়ে সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা যে সত্যি তা প্রথম দফার নির্বাচনের পরে সত্যি প্রমাণিত হচ্ছে। এবার নির্বাচন কমিশন ভোট লুট করতে কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) কাজ লাগাচ্ছে বলেই অভিযোগ তৃণমূল নেত্রীর। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগ, পহেলগামে যখন পাকিস্তান হামলা চালিয়েছিল তখন কেন সাঁজোয়া গাড়ি পাঠালেন না। আর এখানে ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিলেন। কেন্দ্রীয় বাহিনী (Central Force) কী করছে? আমি কাল দুটো ঘটনা শুনলাম। অপরাধীদের কম্বলে মুড়ে নিয়ে যাচ্ছে। যে সব জায়গায় ভোট হয়ে গিয়েছে সেখানে ইভিএম মেশিন ক্যাপচার করতে যাচ্ছে।

আরও পড়ুন : বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এভাবে ইভিএম লুটে দলের কর্মী সমর্থকদেরই সতর্ক করলেন তৃণমূল নেত্রী। তাঁর বার্তা, আমি সবাইকে সতর্ক করছি। সবাই নিজেদের ইভিএম মেশিন খেয়াল রাখুন। আর এখন যে পুলিশদের দায়িত্ব দিয়েছে, তাদের বিজেপি দেখে দেখে নিয়ে এসেছে। একটা পদক্ষেপ নিচ্ছে না।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...